১৪/১৫. অধ্যায়ঃ
আল-আদাবুল মুফরাদ হাদিস ৯৫৪ - হাঁচি ও তার জবাবদান
ভাইয়ের সম্মানার্থে কোন ব্যক্তির দাঁড়ানো।
আল-আদাবুল মুফরাদ : ৯৫৪
আল-আদাবুল মুফরাদহাদিস নম্বর ৯৫৪
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ: مَا كَانَ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ رُؤْيَةً مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا إِلَيْهِ، لِمَا يَعْلَمُونَ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
সাহাবীগণের নিকট নবী (ﷺ)-এর দর্শন যতো প্রিয় ছিল, আর কারো দর্শন তাঁদের নিকট এতো প্রিয় ছিলো না। অথচ তাঁরা তাঁকে (আসতে) দেখে তাঁর (সম্মানার্থে) কখনো উঠে দাঁড়াতেন না। কেননা তাঁরা জানতেন যে, তা তাঁর অপছন্দীয়।
(তিরমিযী, আহমাদ)
অনুবাদের উৎস
- সংকলক:
- শাইখ ইমামুল হুজ্জাহ আবু ‘আবদুল্লাহ মুহাম্মাদ বিন ইসমা’ঈল বিন ইবরাহীম বিন মুগীরাহ্ আল বুখারী আল-জু’ফী
- প্রকাশক:
- আহসান পাবলিকেশন্স
