বলপ্রয়োগে বাধ্য করা

৮৯/১. অধ্যায়ঃ

আল্লাহর বাণী : তবে তার জন্য নয় (যাকে সত্য অস্বীকার করতে) বাধ্য করা হয়। কিন্তু তার অন্তর বিশ্বাসে অবিচলিত। আর যে সত্য অস্বীকারে অন্তর উন্মুক্ত রাখল তার উপর পতিত হবে আল্লাহ্র গযব..... (সূরাহ নাহল ১৬/১০৬)। আল্লাহ্ বলেন : তবে যদি তোমরা তাদের কাছ থেকে কোন ভয়ের আশংকা কর আর التَّقِيَّةُ একই অর্থ (সূরাহ আলু ‘ইমরান ৩/২৮)। আল্লাহ্ আরো বলেন: যারা নিজেদের উপর জুলুম করে, তাদের প্রাণ নেয়ার সময় ফেরেশতাগণ বলে, তোমরা কী অবস্থায় ছিলে। তারা বলে, দুনিয়ায় আমরা দুর্বল ছিলাম। তারা বলে, তোমরা নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করতে পারতে আল্লাহ্র দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না?.....আল্লাহ্ পাপ মোচনকারী ও ক্ষমাশীল- (সূরাহ আন্-নিসা ৪/৯৭-৯৯)। আল্লাহ্ বলেন: এবং অসহায় নর-নারী ও শিশুদের জন্য? যারা বলে....সহায়-পর্যন্ত (সূরাহ আন্-নিসা ৪/৭৫)।

আবূ ‘আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহ.) বলেন: আল্লাহ দুর্বলদেরকে ক্ষমার যোগ্য বলে চিহ্নিত করেছেন যারা আল্লাহর নির্দেশসমূহ ত্যাগ করা থেকে বিরত থাকতে পারে না। আর বল প্রয়োগকৃত ব্যক্তি এমনই দুর্বল হয় যে, সে ঐ কাজ থেকে বিরত থাকতে পারে না, যার নির্দেশ তাকে দেয়া হয়েছে।হাসান (রহ.) বলেন: তকিয়া কিয়ামত পর্যন্ত অবধারিত। ইবন ‘আব্বাস (রা.) ঐ ব্যক্তি সম্পর্কে বলেন, যাকে জালিমরা বাধ্য করার কারণে সে তালাক প্রদান করে ফেলে তা কিছুই নয়। ইবন ‘উমার (রা.), ইবন যুবাইর (রা.) শা‘বী (রহ.) এবং হাসান (রহ.)-ও এ মত পোষণ করেন। আর নবী (ﷺ) বলেছেন: সকল কাজই নিয়তের সঙ্গে সম্পর্কিত।"

সহিহ বুখারীহাদিস নম্বর ৬৯৪০

يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ عَنْ هِلاَلِ بْنِ أُسَامَةَ أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمٰنِ أَخْبَرَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ اللهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ وَسَلَمَةَ بْنَ هِشَامٍ وَالْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنْ الْمُؤْمِنِينَ اللهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ وَابْعَثْ عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) সালাতে দোয়া করতেন। “হে আল্লাহ! আইয়াশ ইবন আবু রাবীআ, সালামা ইবন হিশাম, ওয়ালিদ ইবন ওয়ালিদকে মুক্তি দাও। হে আল্লাহ! দুর্বল মুমিনদেরকে মুক্তি দাও। হে আল্লাহ! মুযার গোত্রের উপর তোমার পাঞ্জা কঠোর করে দাও এবং তাদের ওপর ইউসুফের দুর্ভিক্ষের বছরগুলোর মত বছর পাঠিয়ে দাও।”

আধুনিক প্রকাশনী- ৬৪৫৮, ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৭১

৮৯/২. অধ্যায়ঃ

যে ব্যক্তি কুফরি গ্রহণ করার বদলে দৈহিক নির্যাতন, নিহত ও লাঞ্ছিত হওয়াকে বেছে নেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন