১৫/২৭. অধ্যায়ঃ
ভূমিকম্প ও কেয়ামতের নিদর্শন সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
সহিহ বুখারী : ১০৩৭
সহিহ বুখারীহাদিস নম্বর ১০৩৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْحَسَنِ، قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا. قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا. قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ هُنَاكَ الزَّلاَزِلُ وَالْفِتَنُ، وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ.
ইব্নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, “হে আল্লাহ! আমাদের শাম (সিরিয়া) ও ইয়ামেনে বরকত দান করুন।”লোকেরা বলল, “আমাদের নজদেও।”নবী (ﷺ) বললেনঃ “হে আল্লাহ! আমাদের শামদেশে ও ইয়ামেনে বরকত দান করুন।”লোকেরা তখন বলল, “আমাদের নজদেও।”রাবী বলেন, নবী (ﷺ) তখন বললেনঃ “সেখানে তো রয়েছে ভূমিকম্প ও ফিতনা-ফাসাদ আর শয়তানের শিং সেখান হতেই বের হবে (তার উত্থান ঘটবে)।”
