১৬/১৯. অধ্যায়ঃ
সূর্যগ্রহণের সালাতে শব্দ সহকারে কিরাআত পাঠ।
সহিহ বুখারী : ১০৬৬
সহিহ বুখারীহাদিস নম্বর ১০৬৬
وَقَالَ الْأَوْزَاعِيُّ وَغَيْرُهُ سَمِعْتُ الزُّهْرِيَّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ الشَّمْسَ خَسَفَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَبَعَثَ مُنَادِيًا بُ الصَّلاَةُ جَامِعَةٌ فَتَقَدَّمَ فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ وَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَمِرٍ سَمِعَ ابْنَ شِهَابٍ مِثْلَهُ قَالَ الزُّهْرِيُّ فَقُلْتُ مَا صَنَعَ أَخُوكَ ذَلِكَ عَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ مَا صَلَّى إِلاَّ رَكْعَتَيْنِ مِثْلَ الصُّبْحِ إِذْ صَلَّى بِالْمَدِينَةِ قَالَ أَجَلْ إِنَّهُ أَخْطَأَ السُّنَّةَ تَابَعَهُ سُفْيَانُ بْنُ حُسَيْنٍ وَسُلَيْمَانُ بْنُ كَثِيرٍ عَنْ الزُّهْرِيِّ فِي الْجَهْرِ.
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর যুগে সূর্যগ্রহণ হলে তিনি একজনকে “আস-সালাতু জামিয়াতুন” বলে ঘোষণা দেয়ার জন্য পাঠান। অতঃপর তিনি অগ্রসর হন এবং চার রুকু ও চার সিজদাসহ দুই রাকাত সালাত আদায় করেন।ওয়ালীদ (রহঃ) বলেন, আমাকে আবদুর রহমান ইবনু নামির আরও বলেন যে, তিনি ইবনু শিহাব (রহঃ) হতে অনুরূপ শুনেছেন, যুহরী (রহঃ) বলেন যে, আমি উরওয়া (রহঃ)-কে বললাম, তোমার ভাই আবদুল্লাহ ইবনু যুবাইর (রাঃ) এরূপ করেননি। তিনি যখন মদীনায় গ্রহণের সালাত আদায় করেন, তখন ফজরের সালাতের ন্যায় দুই রাকাত সালাত আদায় করেন। উরওয়া (রহঃ) বললেন, হ্যাঁ, তিনি সুন্নাত অনুসরণে ভুল করেছেন। সুলায়মান ইবনু কাসীর (রহঃ) যুহরী (রহঃ) হতে সশব্দে কিরাআতের ব্যাপারে ইবনু কাসীর (রহঃ)-এর অনুসরণ করেছেন।
