১৯/২৯. অধ্যায়ঃ
ফরজ সালাতের পর নফল সালাত।
সহিহ বুখারী : ১১৭৩
সহিহ বুখারীহাদিস নম্বর ১১৭৩
وَحَدَّثَتْنِي أُخْتِي حَفْصَةُ أَنَّ النَّبِيَّ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَعْدَ مَا يَطْلُعُ الْفَجْرُ وَكَانَتْ سَاعَةً لاَ أَدْخُلُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فِيهَا وَقَالَ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ بَعْدَ الْعِشَاءِ فِي أَهْلِهِ تَابَعَهُ كَثِيرُ بْنُ فَرْقَدٍ وَأَيُّوبُ عَنْ نَافِعٍ.
ইবনু ’উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমার বোন (উম্মুল মু’মিনীন) হাফসা (রাঃ) আমাকে হাদিস শুনিয়েছেন যে, নবী (ﷺ) ফজর হবার পর সংক্ষিপ্ত দুই রাকাত সালাত আদায় করতেন। (ইবন উমর (রাঃ) বলেন,) এটি ছিল এমন একটি সময়, যখন আমরা কেউ নবী (ﷺ)-এর খিদমতে হাজির হতাম না। ইবন আবু যিনাদ (রহঃ) বলেছেন, মুসা ইবন উক্বা (রহঃ) নাফি‘ (রহঃ) হতে ‘ইশার পরে তাঁর পরিজনের মধ্যে কথাটি বর্ণনা করেছেন।
(৬১৮; মুসলিম ৬/১৫, হাঃ ৭২৯) (আধুনিক প্রকাশনীঃ ১০৯৭ শেষাংশ,ইসলামী ফাউন্ডেশনঃ ১১০৩ শেষাংশ)
