১৯/৩৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১১৭৯ - ঘরে দুই রাকাত সালাতের বর্ণনা
মুকিম অবস্থায় যুহা সালাত আদায় করা।
قَالَهُ عِتْبَانُ بْنُ مَالِكٍ عَنِ النَّبِيِّ ﷺ.‘ইতবান ইবন মালিক (রাঃ) বিষয়টি নবী (ﷺ) হতে উল্লেখ করেছেন।"
ঘরে চাটাইয়ের ওপর নবী (صلى الله عليه وسلم)-এর দুই রাকাত সালাত
সহীহ বুখারী : ১১৭৯
সহীহ বুখারীহাদিস নম্বর ১১৭৯
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ الأَنْصَارِيَّ، قَالَ قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ ـ وَكَانَ ضَخْمًا ـ لِلنَّبِيِّ ﷺ إِنِّي لاَ أَسْتَطِيعُ الصَّلاَةَ مَعَكَ. فَصَنَعَ لِلنَّبِيِّ ﷺ طَعَامًا، فَدَعَاهُ إِلَى بَيْتِهِ، وَنَضَحَ لَهُ طَرَفَ حَصِيرٍ بِمَاءٍ فَصَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ. وَقَالَ فُلاَنُ بْنُ فُلاَنِ بْنِ جَارُودٍ لأَنَسٍ ـ رضى الله عنه ـ أَكَانَ النَّبِيُّ ﷺ يُصَلِّي الضُّحَى فَقَالَ مَا رَأَيْتُهُ صَلَّى غَيْرَ ذَلِكَ الْيَوْمِ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক স্থূল দেহ বিশিষ্ট আনসারী নবী (ﷺ)-এর নিকট আরয্ করলেন, আমি আপনার সঙ্গে (জামা‘আতে) সালাত আদায় করতে পারি না। তিনি নবী (ﷺ)-এর উদ্দেশে খাবার তৈরি করে তাঁকে দাওয়াত করে নিজ বাড়িতে নিয়ে এলেন এবং একটি চাটাই এর এক অংশে (কোমল ও পরিচ্ছন্ন করার উদ্দেশে) পানি ছিটিয়ে (তা বিছিয়ে) দিলেন। তখন তিনি (নবী (ﷺ)) সে চাটাইয়ের উপরে দু’রাক‘আত সালাত আদায় করলেন। ইব্নু জারূদ (রহঃ) আনাস ইব্নু মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলেন নবী (ﷺ) কি চাশ্ত-এর সালাত আদায় করতেন? আনাস (রাঃ) বললেন, সেদিন বাদে অন্য সময়ে তাঁকে এ সালাত আদায় করতে দেখিনি।
সহীহ বুখারী হাদিস ১১৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক আনসারী সাহাবীর ঘটনা এসেছে। তিনি স্থূল দেহের কারণে নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সালাত আদায় করতে পারতেন না বলে জানান। এরপর তিনি নবী (صلى الله عليه وسلم)-এর জন্য খাবার তৈরি করেন এবং তাঁকে নিজের ঘরে দাওয়াত দেন। ঘরে একটি চাটাইয়ের এক পাশে পানি ছিটিয়ে তা প্রস্তুত করা হয়। নবী (صلى الله عليه وسلم) সেই চাটাইয়ের ওপর দুই রাকাত সালাত আদায় করেন। পরে আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়, নবী (صلى الله عليه وسلم) কি চাশতের সালাত আদায় করতেন? তিনি বলেন, সেদিন ছাড়া আর তাঁকে এই সালাত আদায় করতে দেখেননি। তাই এই হাদিসে ঘরে সালাত, দুই রাকাত সালাত এবং দুহার প্রসঙ্গে আনাস (রাঃ)-এর দেখা—সবকিছু সংক্ষেপে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم) এক সাহাবীর ঘরে দুই রাকাত সালাত আদায় করেছেন।
- সাহাবী নিজের ঘরে সালাতের জায়গা প্রস্তুত করেছিলেন।
- আনাস (রাঃ) দুহার সালাত বিষয়ে নিজের দেখা অনুযায়ী উত্তর দিয়েছেন।
