১৯/৩৪. অধ্যায়ঃ
যুহরের (ফরজের) পূর্বে দুই রাকাত সালাত।
সহিহ বুখারী : ১১৮১
সহিহ বুখারীহাদিস নম্বর ১১৮১
حَدَّثَتْنِي حَفْصَةُ أَنَّهُ كَانَ إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ وَطَلَعَ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ
উম্মুল মু’মিনীন হাফ্সা (রাঃ) হতে বর্ণিতঃ
যখন মুআয্জিন আজান দিতেন এবং ফজর উদিত হত তখন নবী (ﷺ) দুই রাকাত সালাত আদায় করতেন।
