২০/৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১১৯৭ - সফর, সিয়াম, সালাত ও তিন মসজিদের বিধান

বায়তুল মাকদিসের মসজিদ।

চারটি গুরুত্বপূর্ণ হাদিসি শিক্ষা: সফর, ঈদ, সালাতের সময় ও তিন মসজিদ

সহীহ বুখারীহাদিস নম্বর ১১৯৭

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، سَمِعْتُ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ بِأَرْبَعٍ عَنِ النَّبِيِّ ﷺ فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي قَالَ «لاَ تُسَافِرِ الْمَرْأَةُ يَوْمَيْنِ إِلاَّ مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ. وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ الْفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ صَلاَتَيْنِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الأَقْصَى وَمَسْجِدِي».

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আবূ সা‘ঈদ খুদ্‌রী (রাঃ)-কে নবী (ﷺ) হতে চারটি বিষয় বর্ণনা করতে শুনেছি, যা আমাকে আনন্দিত ও মুগ্ধ করেছে। তিনি বলেছেনঃ নারীগণ স্বামী কিংবা মাহ্‌রাম [১] ব্যতীত দু’দিনের দূরত্বের পথে সফর করবে না। ‘ঈদুল ফিত্‌র ও ‘ঈদুল আযহার দিনগুলোতে সিয়াম নেই। দু’ (ফরজ) সালাতের পর কোন (নফল ও সুন্নাত) সালাত নেই। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত এবং ‘আসরের পর সূর্যাস্ত পর্যন্ত। এবং১. মসজিদুল হারাম২. মসজিদুল আক্‌সা এবং৩. আমার মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে (যিয়ারতের উদ্দেশে) হাওদা বাঁধা যাবে না। (সফর করা যাবে না)।

[১] মাহরামঃ স্থায়ীভাবে বিবাহ করা হারাম এমন সম্পর্কযুক্ত পুরুষ যেমন-দাদা,বাবা,ভাই,ভাতিজা,মামা,চাচা,শ্বশুর ইত্যাদি।

সহীহ বুখারী হাদিস ১১৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু সাঈদ খুদরী (রাঃ) নবী صلى الله عليه وسلم থেকে চারটি বিষয় বর্ণনা করেছেন। প্রথমত, নারী স্বামী বা মাহরাম ছাড়া দুদিনের দূরত্বের পথে সফর করবে না। দ্বিতীয়ত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে সিয়াম নেই। তৃতীয়ত, ফজরের পর সূর্যোদয় পর্যন্ত এবং আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নফল বা সুন্নত সালাত নেই। চতুর্থত, মসজিদুল হারাম, মসজিদুল আকসা এবং নবী صلى الله عليه وسلم-এর মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে বিশেষভাবে সফর করা যাবে না। এই হাদিসে চারটি আলাদা বিষয় এসেছে, তাই প্রতিটি বিষয় তার নিজ নিজ সীমায় বোঝা দরকার। একে এক বিষয়ের সঙ্গে আরেক বিষয় মিশিয়ে ব্যাখ্যা করা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নারীর দীর্ঘ সফরে স্বামী বা মাহরামের কথা হাদিসে উল্লেখ আছে।
  • ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে সিয়াম নেই।
  • ফজরের পর সূর্যোদয় পর্যন্ত এবং আসরের পর সূর্যাস্ত পর্যন্ত সালাত বিষয়ে নিষেধ এসেছে।
  • বিশেষ সফরের জন্য তিন মসজিদের কথা আলাদা করে বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন