২৩/২৩. অধ্যায়ঃ
জামা ছাড়া কাফন।
সহিহ বুখারী : ১২৭২
সহিহ বুখারীহাদিস নম্বর ১২৭২
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ.
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ)-কে তিনখানা কাপড় দিয়ে কাফন দেওয়া হয়েছিল, তাতে জামা ও পাগড়ি ছিল না। আবূ আবদুল্লাহ (রহঃ) বলেন, আবূ নুঈম (রহঃ) ثَلاَثَةِ শব্দটি বলেননি। আর আবদুল্লাহ ইবনু ওয়ালীদ (রহঃ) হতে হাদীস বর্ণনায় ثَلاَثَةِ শব্দটি বলেছেন।
