২৩/৯৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৩৮৭ - কাফন, সরলতা ও মৃত্যুর প্রস্তুতি

সোমবার দিন মৃত্যু।

কাফনের সরলতা: আবু বকর (রাঃ)-এর মৃত্যুর প্রস্তুতি

সহীহ বুখারীহাদিস নম্বর ১৩৮৭

حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلْتُ عَلَى أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ فَقَالَ فِي كَمْ كَفَّنْتُمُ النَّبِيَّ ﷺ قَالَتْ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ. وَقَالَ لَهَا فِي أَىِّ يَوْمٍ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ ﷺ قَالَتْ يَوْمَ الاِثْنَيْنِ. قَالَ فَأَىُّ يَوْمٍ هَذَا قَالَتْ يَوْمُ الاِثْنَيْنِ. قَالَ أَرْجُو فِيمَا بَيْنِي وَبَيْنَ اللَّيْلِ.فَنَظَرَ إِلَى ثَوْبٍ عَلَيْهِ كَانَ يُمَرَّضُ فِيهِ، بِهِ رَدْعٌ مِنْ زَعْفَرَانٍ فَقَالَ اغْسِلُوا ثَوْبِي هَذَا، وَزِيدُوا عَلَيْهِ ثَوْبَيْنِ فَكَفِّنُونِي فِيهَا. قُلْتُ إِنَّ هَذَا خَلَقٌ. قَالَ إِنَّ الْحَىَّ أَحَقُّ بِالْجَدِيدِ مِنَ الْمَيِّتِ، إِنَّمَا هُوَ لِلْمُهْلَةِ. فَلَمْ يُتَوَفَّ حَتَّى أَمْسَى مِنْ لَيْلَةِ الثُّلاَثَاءِ وَدُفِنَ قَبْلَ أَنْ يُصْبِحَ.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আবূ বকর (রাঃ)-এর নিকট উপস্থিত হলে তিনি জিজ্ঞেস করলেন, কয় খন্ড কাপড়ে তোমরা নবী (ﷺ)-কে কাফন দিয়েছিলে? ‘আয়িশা (রাঃ) বললেন, তিন খন্ড সাদা সাহুলী (স্থানের নাম) কাপড়ে, যার মধ্যে জামা ও পাগড়ী ছিল না। তিনি আবার জিজ্ঞেস করলেন, কোন দিন আল্লাহর রাসূল (ﷺ) ইন্তেকাল করেন? ‘আয়িশা (রাঃ) বলেন, সোমবার। তিনি জিজ্ঞেস করলেন, আজ কী বার? তিনি [ ‘আয়িশা (রাঃ)] বললেন, আজ সোমবার। তিনি [আবূ বকর (রাঃ)] বললেন, আমি আশা করি এখন হতে আগত রাতের মধ্যে (আমার মৃত্যু হবে)।অতঃপর অসুস্থকালীন নিজের পরিধেয় কাপড়ের প্রতি লক্ষ্য করে তাতে জাফরানী রং এর চিহ্ন দেখতে পেয়ে বললেন, আমার এ কাপড়টি ধুয়ে তার সাথে আরো দু’খন্ড কাপড় বৃদ্ধি করে আমার কাফন দিবে। আমি (‘আয়িশা) বললাম, এটা (পরিধেয় কাপড়টি) পুরাতন। তিনি বললেন, মৃত ব্যক্তি অপেক্ষা জীবিতদের নতুন কাপড়ের প্রয়োজন অধিক। আর কাফন হলো বিগলিত শবদেহের জন্য। তিনি মঙ্গলবার রাতের সন্ধ্যায় ইন্তেকাল করেন, ভোর হবার পূর্বেই তাঁকে দাফন করা হয়েছিল।

সহীহ বুখারী হাদিস ১৩৮৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো কাফন ও সরলতা। আবু বকর (রাঃ) অসুস্থ অবস্থায় আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করেন, নবী صلى الله عليه وسلم-কে কয় খণ্ড কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। তিনি জানান, তিন খণ্ড সাদা সাহুলী কাপড়ে, যার মধ্যে জামা ও পাগড়ি ছিল না। আবু বকর (রাঃ) নিজের পুরোনো কাপড় ধুয়ে তার সাথে আরও দুই খণ্ড কাপড় যোগ করে কাফন দিতে বলেন। আয়েশা (রাঃ) পুরোনো কাপড়ের কথা বললে তিনি বলেন, জীবিতদের নতুন কাপড়ের প্রয়োজন মৃতের চেয়ে বেশি। এই কথায় দুনিয়ার সাজসজ্জা নিয়ে কম ভাবা, মৃত্যুর বাস্তবতা মনে রাখা এবং কাফনের বিষয়ে সরলতার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাফনের বিষয়ে সরলতা ও সংযমের শিক্ষা পাওয়া যায়।
  • মৃত্যুর প্রস্তুতি মুমিনের চিন্তার অংশ হওয়া উচিত।
  • জীবিতদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার সুন্দর বোধ এখানে আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন