২৪/৬৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৪৯৮ - ঋণ পরিশোধে আমানতদারির শিক্ষা
সাগর হতে যে সম্পদ সংগ্রহ করা হয়।
وَقَالَ ابْنُ عَبَّاسٍ ؓ لَيْسَ الْعَنْبَرُ بِرِكَازٍ هُوَ شَيْءٌ دَسَرَهُ الْبَحْرُ وَقَالَ الْحَسَنُ فِي الْعَنْبَرِ وَاللُّؤْلُؤِ الْخُمُسُ فَإِنَّمَا جَعَلَ النَّبِيُّ ﷺ فِي الرِّكَازِ الْخُمُسَ لَيْسَ فِي الَّذِي يُصَابُ فِي الْمَاءِইবন ‘আব্বাস (রাঃ) বলেন, আম্বর রিকায নয়, বরং তা এমন বস্তু সাগর যা তীরে নিক্ষেপ করে। হাসান (রহঃ) বলেন, আম্বর ও মতির ক্ষেত্রে এক-পঞ্চমাংশ দিতে হবে। অথচ আল্লাহর নবী (ﷺ) রিকায তথা যমীনে প্রোথিত সম্পদে এক পঞ্চমাংশ যাকাত ধার্য করেছেন। পানিতে যা পাওয়া যায় তাতে তিনি তা ধার্য করেননি। [এটা দ্বারা ইমাম বুখারী হাসান বসরী কথার প্রতিবাদ করেছেন। (দ্রঃ ফাতহুল বারী ৩/৪২৪)]"
ঋণ পরিশোধে আমানতদারি: কাঠের ভেতর এক হাজার দীনারের হাদিস
সহীহ বুখারী : ১৪৯৮
সহীহ বুখারীহাদিস নম্বর ১৪৯৮
وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ ﷺ " أَنَّ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ بِأَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ، فَدَفَعَهَا إِلَيْهِ، فَخَرَجَ فِي الْبَحْرِ، فَلَمْ يَجِدْ مَرْكَبًا، فَأَخَذَ خَشَبَةً فَنَقَرَهَا فَأَدْخَلَ فِيهَا أَلْفَ دِينَارٍ، فَرَمَى بِهَا فِي الْبَحْرِ، فَخَرَجَ الرَّجُلُ الَّذِي كَانَ أَسْلَفَهُ، فَإِذَا بِالْخَشَبَةِ فَأَخَذَهَا لأَهْلِهِ حَطَبًا ـ فَذَكَرَ الْحَدِيثَ ـ فَلَمَّا نَشَرَهَا وَجَدَ الْمَالَ».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
বনী ইসরাঈলের এক ব্যক্তি অপর ব্যক্তির নিকট এক হাজার দীনার (ঋণ) চাইলে, সে তাকে তা দিল। সে সাগরপথে যাত্রা করল কিন্তু কোন নৌযান পেল না। তখন একটি কাঠের টুকরা নিয়ে তা ছিদ্র করে এক হাজার দীনার তাতে ভরে তা সাগরে নিক্ষেপ করল। ঋণদাতা সাগর তীরে পৌঁছে একটি কাঠ (ভেসে আসতে) দেখে তার পরিবারের জন্য লাকড়ি হিসেবে নিয়ে আসল। অতঃপর (রাবী) পুরা ঘটনাটি বর্ণনা করেছেন। (সবশেষে রয়েছে) কাঠ চেরাই করার পর সে তার প্রাপ্য মাল পেয়ে গেল।
সহীহ বুখারী হাদিস ১৪৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে বনী ইসরাঈলের এক ব্যক্তির ঋণ পরিশোধের ঘটনা এসেছে। সে অন্য এক ব্যক্তির কাছ থেকে এক হাজার দীনার ঋণ নিয়েছিল। পরে সাগরপথে ফেরার জন্য নৌযান না পেয়ে সে একটি কাঠের টুকরা ছিদ্র করে তার ভেতরে এক হাজার দীনার রেখে সাগরে ভাসিয়ে দিল। ঋণদাতা সাগর তীরে গিয়ে সেই কাঠ পেল এবং পরিবারের জ্বালানি হিসেবে তা নিয়ে এল। পরে কাঠ চেরাই করলে তার ভেতর থেকে প্রাপ্য অর্থ পাওয়া গেল। এই হাদিসে ঋণ শোধের আন্তরিক চেষ্টা ও আমানত রক্ষার শিক্ষা আছে। ঋণ নেওয়া সহজ, কিন্তু তা ফেরত দেওয়ার দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋণ পরিশোধে আন্তরিক চেষ্টা থাকা দরকার।
- অন্যের সম্পদ ফেরত দেওয়া আমানতদারির অংশ।
- সুযোগ না থাকলেও দায়িত্ব এড়িয়ে যাওয়া উচিত নয়।
- ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে আস্থার গুরুত্ব এই ঘটনায় বোঝা যায়।
