২৫/১৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৫৩৬ - উমরাহর ইহরামে সুগন্ধি ও জুব্বার বিধান
(ইহরামের) কাপড়ে খালুক বা সুগন্ধি লেগে থাকলে তিনবার ধৌত করা।
উমরাহর ইহরাম: সুগন্ধি ধোয়া, জুব্বা খোলা ও হজ্জের মতো আমল
সহীহ বুখারী : ১৫৩৬
সহীহ বুখারীহাদিস নম্বর ১৫৩৬
قَالَ أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عَطَاءٌ أَنَّ صَفْوَانَ بْنَ يَعْلَى أَخْبَرَهُ أَنَّ يَعْلَى قَالَ لِعُمَرَ أَرِنِي النَّبِيَّ ﷺ حِينَ يُوحَى إِلَيْهِ قَالَ فَبَيْنَمَا النَّبِيُّ بِالْجِعْرَانَةِ وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ جَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللهِ ﷺ كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحْرَمَ بِعُمْرَةٍ وَهُوَ مُتَضَمِّخٌ بِطِيبٍ فَسَكَتَ النَّبِيُّ سَاعَةً فَجَاءَهُ الْوَحْيُ فَأَشَارَ عُمَرُ إِلَى يَعْلَى فَجَاءَ يَعْلَى وَعَلَى رَسُولِ اللهِ ثَوْبٌ قَدْ أُظِلَّ بِهِ فَأَدْخَلَ رَأْسَهُ فَإِذَا رَسُولُ اللهِ ﷺ مُحْمَرُّ الْوَجْهِ وَهُوَ يَغِطُّ ثُمَّ سُرِّيَ عَنْهُ فَقَالَ أَيْنَ الَّذِي سَأَلَ عَنْ الْعُمْرَةِ فَأُتِيَ بِرَجُلٍ فَقَالَ اغْسِلْ الطِّيبَ الَّذِي بِكَ ثَلاَثَ مَرَّاتٍ وَانْزِعْ عَنْكَ الْجُبَّةَ وَاصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجَّتِكَ قُلْتُ لِعَطَاءٍ أَرَادَ الإِنْقَاءَ حِينَ أَمَرَهُ أَنْ يَغْسِلَ ثَلاَثَ مَرَّاتٍ قَالَ نَعَمْ
ইয়া‘লা (রাঃ) হতে বর্ণিতঃ
ই’য়ালা (রাঃ) ‘উমর (রাঃ) কে বললেন, নবী (ﷺ) এর উপর ওহী অবতরণ মুহূর্তটি আমাকে দেখাবেন। তিনি বলেন, নবী (ﷺ) ‘জি’রানা নামক স্থানে অবস্থান করছিলেন, তাঁর সঙ্গে কিছু সংখ্যক সাহাবী ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল! (ﷺ)! কোন ব্যক্তি সুগন্ধিযুক্ত পোশাক পরে ‘উমরাহ’র ইহ্রাম বাঁধলে তার সম্পর্কে আপনার অভিমত কী? নবী (ﷺ) কিছুক্ষণ নীরব রইলেন।এরপর তাঁর নিকট ওহী আসল। ‘উমর (রাঃ) ই’য়ালা (রাঃ) কে ইঙ্গিত করায় তিনি সেখানে উপস্থিত হলেন। তখন একখণ্ড কাপড় দিয়ে নবী (ﷺ) এর উপর ছায়া করা হয়েছিল, ই’য়ালা (রাঃ) মাথা প্রবেশ করিয়ে দেখতে পেলেন, নবী (ﷺ) এর মুখমণ্ডল লাল বর্ণ, তিনি সজোরে শ্বাস গ্রহণ করছেন। এরপর সে অবস্থা দূর হলো। তিনি বললেনঃ উমরাহ সম্পর্কে প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারীকে উপস্থিত করা হলে তিনি বললেনঃ তোমার শরীরের সুগন্ধি তিনবার ধুয়ে ফেল ও জুব্বাটি খুলে ফেল এবং হজ্জে যা করে থাক ‘উমরাহতেও তাই কর। (রাবী ইব্নু জুরাইজ (রহঃ) বলেন) আমি ‘আত্বা (রহঃ) কে জিজ্ঞেস করলাম, তিনবার ধোয়ার নির্দেশ দিয়ে তিনি কি উত্তমরূপে পরিষ্কার করা বুঝিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, তাই।
সহীহ বুখারী হাদিস ১৫৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জিজ্ঞেস করেন, কেউ সুগন্ধিযুক্ত পোশাক পরে উমরাহর ইহরাম বাঁধলে তার কী করণীয়। নবী (صلى الله عليه وسلم) প্রথমে নীরব থাকেন, এরপর তাঁর কাছে ওহী আসে। ওহীর অবস্থা দূর হলে তিনি প্রশ্নকারীকে ডাকেন এবং বলেন: তোমার শরীরের সুগন্ধি তিনবার ধুয়ে ফেল, জুব্বাটি খুলে ফেল, এবং হজ্জে যা করো উমরাতেও তাই কর। রাবি জিজ্ঞেস করলে ‘আত্বা (রহঃ) বলেন, তিনবার ধোয়ার উদ্দেশ্য ছিল ভালোভাবে পরিষ্কার করা। এই হাদিসে উমরাহর ইহরামের আদব, সুগন্ধি দূর করার নির্দেশ এবং সেলাইযুক্ত জুব্বা খুলে ফেলার কথা এসেছে। একই সঙ্গে বোঝা যায়, প্রশ্ন হলে রাসূল (صلى الله عليه وسلم) আল্লাহর নির্দেশের অপেক্ষা করতেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উমরাহর ইহরামে থাকা অবস্থায় শরীরের সুগন্ধি ধুয়ে ফেলতে বলা হয়েছে।
- জুব্বা খুলে ফেলার নির্দেশ এসেছে।
- সুগন্ধি তিনবার ধোয়ার উদ্দেশ্য ছিল ভালোভাবে পরিষ্কার করা।
- উমরাহর কাজে হজ্জের মতো আমল করার নির্দেশ দেওয়া হয়েছে।
