২৫/৪২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৫৮২ - কাবা নির্মাণে নবীজির শালীনতা
মক্কা ও তার ঘরবাড়ির ফজিলত
وَقَوْلُهُ تَعَالَى : ﴾وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ﴿এবং মহান আল্লাহর বাণী: “এবং সেই সময়কে স্মরণ করুন যখন কা‘বাঘরকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইবরাহীমের দাঁড়াবার স্থানকেই সালাতের স্থানরূপে গ্রহণ কর এবং ইবরাহীম ও ইসমা‘ঈলকে তাওয়াফকারী, ই‘তিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম। স্মরণ করুন, যখন ইবরাহীম বলেছিলেন, হে আমার প্রতিপালক! একে নিরাপদ শহর করুন আর এ অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করুন। তিনি বললেন, যে কেউ কুফরী করবে তাকেও কিছুকালের জন্য জীবনোপভোগ করতে দিব। অতঃপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব এবং তা কত নিকৃষ্ট পরিণাম! স্মরণ করুন, যখন ইবরাহীম ও ইসমা‘ঈল কা‘বা ঘরের প্রাচীর তুলছিলেন তখন তারা বলেছিলেন, হে আমাদের প্রতিপালক! আমাদের এ কাজ গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। হে আমাদের প্রতিপালক! আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত করুন এবং আমাদের বংশধর হতে আপনার এক অনুগত উম্মাত করুন। আমাদেরকে ‘ইবাদাতের নিয়ম-পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের প্রতি ক্ষমাশীল হন, আপনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।” (আল-বাকারা: ১২৫-১২৮)"
কাবা পুনর্নির্মাণের সময় নবীজির শালীনতার শিক্ষা
সহীহ বুখারী : ১৫৮২
সহীহ বুখারীহাদিস নম্বর ১৫৮২
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ قَالَ لَمَّا بُنِيَتْ الْكَعْبَةُ ذَهَبَ النَّبِيُّ ﷺ وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الْحِجَارَةَ فَقَالَ الْعَبَّاسُ لِلنَّبِيِّ ﷺ اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ فَخَرَّ إِلَى الأَرْضِ وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ فَقَالَ أَرِنِي إِزَارِي فَشَدَّهُ عَلَيْهِ
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
কা’বা ঘর পুনর্নির্মাণের সময় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও ‘আব্বাস (রাঃ) পাথর বহন করছিলেন। ‘আব্বাস (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন. তোমরা লুঙ্গিটি কাঁধের ওপর দিয়ে নাও। তিনি তা করলে মাটিতে পড়ে গেলেন এবং তাঁর উভয় চোখ আকাশের দিকে তাকিয়ে থাকল। তখন তিনি বললেনঃ আমার লুঙ্গি দাও এবং তা বেঁধে নিলেন।
সহীহ বুখারী হাদিস ১৫৮২-এর সারসংক্ষেপ
এই হাদিসে কাবা ঘর পুনর্নির্মাণের সময়কার একটি ঘটনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) ও আব্বাস (রাঃ) পাথর বহন করছিলেন। আব্বাস (রাঃ) নবীজিকে বললেন, লুঙ্গিটি কাঁধের ওপর দিয়ে নিতে। তিনি তা করলে মাটিতে পড়ে গেলেন এবং তাঁর চোখ আকাশের দিকে তাকিয়ে থাকল। এরপর তিনি বললেন, আমার লুঙ্গি দাও, এবং তা বেঁধে নিলেন। হাদিসটির মূল শিক্ষা শালীনতা ও পোশাকের আদবের সঙ্গে যুক্ত। এখানে কোনো বাড়তি ব্যাখ্যা না এনে শুধু বর্ণনার ওপর দাঁড়ালে দেখা যায়, নবীজি (صلى الله عليه وسلم) কাজের সময়ও নিজের পোশাক ও লজ্জাস্থান রক্ষার ব্যাপারে সতর্ক ছিলেন। কাবা নির্মাণের মতো সম্মানিত কাজে অংশ নেওয়ার বর্ণনাও এখানে আছে। তাই এই হাদিস কাবা পুনর্নির্মাণ, নবীজির শালীনতা এবং পোশাকের সতর্কতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কাজের সময়ও পোশাক ও শালীনতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
- নবীজি (صلى الله عليه وسلم) কাবা ঘর পুনর্নির্মাণের কাজে অংশ নিয়েছিলেন।
- লজ্জা ও শালীনতা মুমিনের চরিত্রের গুরুত্বপূর্ণ দিক।
