২৫/৫১. অধ্যায়ঃ
কাবা ঘরের দরজা বন্ধ করা এবং কাবা ঘরের ভিতর যেখানে ইচ্ছা সালাত আদায় করা।
সহিহ বুখারী : ১৫৯৮
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫৯৮
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ دَخَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْبَيْتَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَبِلاَلٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ فَأَغْلَقُوا عَلَيْهِمْ فَلَمَّا فَتَحُوا كُنْتُ أَوَّلَ مَنْ وَلَجَ فَلَقِيتُ بِلاَلاً فَسَأَلْتُهُ هَلْ صَلَّى فِيهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ بَيْنَ الْعَمُودَيْنِ الْيَمَانِيَيْنِ
‘আবদুল্লাহ ইব্নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এবং উসামা ইবন যায়দ, বিলাল ও উসমান ইবন তালহা (রাঃ) বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। যখন খুলে দিলেন তখন প্রথম আমিই প্রবেশ করলাম এবং বিলালের সাক্ষাত পেয়ে তাঁকে জিজ্ঞেস করলাম, আল্লাহর রাসূল (ﷺ) কি কাবার ভিতরে সালাত আদায় করেছেন? তিনি বললেন, হ্যাঁ, ইয়ামেনের দিকের দুটি স্তম্ভের মাঝখানে।
(৩৯৭) (আঃপ্রঃ ১৪৯৪, ইঃফাঃ ১৫০০)
