২৫/৬০. অধ্যায়ঃ
হাজরে আসওয়াদকে চুম্বন করা।
সহিহ বুখারী : ১৬১০
সহিহ বুখারীহাদিস নম্বর ১৬১০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا وَرْقَاءُ أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ قَبَّلَ الْحَجَرَ وَقَالَ لَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَبَّلَكَ مَا قَبَّلْتُكَ
আসলাম (রহঃ) হতে বর্ণিতঃ
আমি উমর ইবন খাত্তাব (রাঃ)-কে হাজরে আসওয়াদ চুম্বন করতে দেখেছি। আর তিনি বললেন, “যদি আল্লাহর রাসূল (ﷺ)-কে তোমায় চুম্বন করতে না দেখতাম, তাহলে আমিও তোমায় চুম্বন করতাম না।”
(১৫৯৭) (আঃপ্রঃ ১৫০৫, ইঃফাঃ ১৫১১)
