২৫/৯৪. অধ্যায়ঃ
(আরাফা হতে) ফিরে আসার সময় নবী (ﷺ) ধীরে চলার আদেশ দিতেন এবং তাদের প্রতি চাবুকের সাহায্যে ইঙ্গিত করতেন।
সহিহ বুখারী : ১৬৭১
সহিহ বুখারীহাদিস নম্বর ১৬৭১
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سُوَيْدٍ حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو مَوْلَى الْمُطَّلِبِ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ مَوْلَى وَالِبَةَ الْكُوفِيُّ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ أَنَّهُ دَفَعَ مَعَ النَّبِيِّ يَوْمَ عَرَفَةَ فَسَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَاءَهُ زَجْرًا شَدِيدًا وَضَرْبًا وَصَوْتًا لِلإِبِلِ فَأَشَارَ بِسَوْطِهِ إِلَيْهِمْ وَقَالَ أَيُّهَا النَّاسُ عَلَيْكُمْ بِالسَّكِينَةِ فَإِنَّ الْبِرَّ لَيْسَ بِالإِيضَاعِ أَوْضَعُوا أَسْرَعُوا {خِلاَلَكُمْ} مِنْ التَّخَلُّلِ بَيْنَكُمْ {وَفَجَّرْنَا خِلاَلَهُمَا} بَيْنَهُمَا
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আরাফার দিনে নবী (ﷺ)-এর সঙ্গে ফিরছিলেন। তখন নবী (ﷺ) পিছনের দিকে খুব হাঁকডাক ও উট পিটানোর শব্দ শুনতে পেয়ে তাদের চাবুক দিয়ে ইঙ্গিত করে বললেন: “হে লোক সকল! তোমরা ধীরস্থিরতা অবলম্বন কর। কেননা, উট দ্রুত হাঁকানোর মধ্যে কোন কল্যাণ নেই।”(أَوْضَعُوا) অর্থাৎ তারা দ্রুত চলত। (خِلَالَكُمْ ) তোমাদের ফাঁকে ঢুকে, (وَفَجَّرْنَا خِلَالَهُمَا) উভয়টির মধ্যে প্রবাহিত করেছি।
(আঃপ্রঃ ১৫৫৭, ইঃফাঃ ১৫৬৩)
