২৫/১৩২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৭৩৯ - রক্ত, সম্পদ ও সম্মানের পবিত্রতা

মিনার দিবসগুলোতে খুতবা প্রদান করা।

রক্ত, সম্পদ ও সম্মান: কুরবানির দিনের খুতবার বড় শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৭৩৯

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ غَزْوَانَ حَدَّثَنَا عِكْرِمَةُ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللهِ ﷺ خَطَبَ النَّاسَ يَوْمَ النَّحْرِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا يَوْمٌ حَرَامٌ قَالَ فَأَيُّ بَلَدٍ هَذَا قَالُوا بَلَدٌ حَرَامٌ قَالَ فَأَيُّ شَهْرٍ هَذَا قَالُوا شَهْرٌ حَرَامٌ قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فَأَعَادَهَا مِرَارًا ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ قَالَ ابْنُ عَبَّاسٍ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَوَصِيَّتُهُ إِلَى أُمَّتِهِ فَلْيُبْلِغْ الشَّاهِدُ الْغَائِبَ لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) কুরবানীর দিন লোকদের উদ্দেশে একটি খুতবা দিলেন। তিনি বললেনঃ হে লোক সকল! আজকের এ দিনটি কোন দিন? সকলেই বললেন, সম্মানিত দিন। অতঃপর তিনি বললেনঃ এ শহরটি কোন শহর? তারা বললেন, সম্মানিত শহর। অতঃপর তিনি বললেনঃ এ মাসটি কোন মাস? তারা বললেন, সম্মানিত মাস। তিনি বললেনঃ তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত-সম্মান তোমাদের জন্য তেমনি সম্মানিত, যেমন সম্মানিত তোমাদের এ দিনটি, তোমাদের এ শহরে এবং তোমাদের এ মাস। এ কথাটি তিনি কয়েকবার বললেন।পরে মাথা উঠিয়ে বললেনঃ হে আল্লাহ! আমি কি (আপনার পয়গাম) পৌঁছিয়েছি! হে আল্লাহ! আমি কি পৌঁছিয়েছি? ইব্‌নু আব্বাস (রাঃ) বলেন, সে সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এ কথাগুলো ছিল তাঁর উম্মতের জন্য অসীয়ত। [নবী (ﷺ) আরো বলেনঃ ] উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেয়। আমার পরে তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করে কুফরীর দিকে প্রত্যাবর্তন করো না।

সহীহ বুখারী হাদিস ১৭৩৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم) কুরবানির দিন লোকদের উদ্দেশে খুতবা দেন। তিনি দিন, শহর ও মাসের সম্মান সম্পর্কে প্রশ্ন করেন। মানুষ জানায়—দিনটি সম্মানিত, শহরটি সম্মানিত, মাসটিও সম্মানিত। এরপর নবী (صلى الله عليه وسلم) বলেন, মানুষের রক্ত, সম্পদ এবং ইজ্জত-সম্মানও তেমন সম্মানিত, যেমন এই দিন, এই শহর এবং এই মাস সম্মানিত। তিনি কথাটি কয়েকবার বলেন। পরে আল্লাহকে সাক্ষী রেখে জিজ্ঞেস করেন, তিনি কি বার্তা পৌঁছিয়েছেন? এরপর উপস্থিতদের অনুপস্থিতদের কাছে পৌঁছে দিতে বলেন এবং পরস্পরকে হত্যা করে কুফরির দিকে ফিরে যেতে নিষেধ করেন। এই হাদিসের মূল শিক্ষা হলো মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষের রক্ত, সম্পদ ও ইজ্জত-সম্মানকে হাদিসে সম্মানিত বলা হয়েছে।
  • নবী (صلى الله عليه وسلم) কথাটি কয়েকবার বলেছেন, যাতে বিষয়টির গুরুত্ব বোঝা যায়।
  • উপস্থিতদের অনুপস্থিতদের কাছে বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে।
  • পরস্পরকে হত্যা করা থেকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন