৩০/২৯. অধ্যায়ঃ
রমজানে যৌন মিলন করা
সহিহ বুখারী : ১৯৩৫
সহিহ বুখারীহাদিস নম্বর ১৯৩৫
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُنِيرٍ سَمِعَ يَزِيدَ بْنَ هَارُونَ حَدَّثَنَا يَحْيَى هُوَ ابْنُ سَعِيدٍ أَنَّ عَبْدَ الرَّحْمٰنِ بْنَ الْقَاسِمِ أَخْبَرَهُ عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ بْنِ خُوَيْلِدٍ عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ عَائِشَةَ تَقُولُ إِنَّ رَجُلاً أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّهُ احْتَرَقَ قَالَ مَا لَكَ قَالَ أَصَبْتُ أَهْلِي فِي رَمَضَانَ فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِكْتَلٍ يُدْعَى الْعَرَقَ فَقَالَ أَيْنَ الْمُحْتَرِقُ قَالَ أَنَا قَالَ تَصَدَّقْ بِهَذَا
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলল যে, সে তো জ্বলে গেছে। তিনি বললেন: তোমার কি হয়েছে? লোকটি বলল, রমজানে আমি স্ত্রী সহবাস করে ফেলেছি। এ সময় নবী (ﷺ)-এর কাছে (খেজুর ভর্তি) ঝুড়ি এল, যাকে ‘আরাক’ (১৫ সা’ পরিমাণ) বলা হয়। তখন নবী (ﷺ) বললেন: অগ্নিদগ্ধ লোকটি কোথায়? লোকটি বলল, আমি। নবী (ﷺ) বললেন: এগুলো সদকা করে দাও।
