৩৪/১০৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২২২৫ - প্রাণীর ছবি তৈরি থেকে সতর্কতা
প্রাণহীন জিনিসের ছবি বেচা-কেনা এবং এসব ছবির মধ্যে যেগুলো অপছন্দনীয় ও নিষিদ্ধ তার বর্ণনা।
প্রাণীর ছবি আঁকার বিধান: সহিহ বুখারী 2225-এর শিক্ষা
সহীহ বুখারী : ২২২৫
সহীহ বুখারীহাদিস নম্বর ২২২৫
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ إِذْ أَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا عَبَّاسٍ إِنِّي إِنْسَانٌ، إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي، وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ لاَ أُحَدِّثُكَ إِلاَّ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ سَمِعْتُهُ يَقُولُ «مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ، حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا». فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً وَاصْفَرَّ وَجْهُهُ. فَقَالَ وَيْحَكَ إِنْ أَبَيْتَ إِلاَّ أَنْ تَصْنَعَ، فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ، كُلِّ شَىْءٍ لَيْسَ فِيهِ رُوحٌ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ سَمِعَ سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ مِنَ النَّضْرِ بْنِ أَنَسٍ هَذَا الْوَاحِدَ.
সা'ঈদ ইবনু আবুল হাসান (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইব্নু ‘আব্বাস (রাঃ) এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময়ে তাঁর কাছে এক ব্যক্তি এসে বলল, হে আবূ আব্বাস! আমি এমন ব্যক্তি যে, আমার জীবিকা হস্তশিল্পে। আমি এসব ছবি তৈরি করি। ইব্নু ‘আব্বাস (রাঃ) তাঁকে বলেন, (এ বিষয়ে) আল্লাহ্র রাসূল (ﷺ)-কে আমি যা বলতে শুনেছি, তাই তোমাকে শোনাব। তাঁকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি কোন ছবি তৈরি করে আল্লাহ্ তা’আলা তাকে শাস্তি দিবেন, যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে। আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না।(এ কথা শুনে) লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইব্নু ‘আব্বাস (রাঃ) বললেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এই কাজ না-ই ছাড়তে পার, তবে এ গাছপালা এবং যে সকল জিনিসের প্রাণ নেই, তা তৈরি করতে পার।আবূ ‘আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহঃ) বলেন, সা’ঈদ (রহঃ) বলেছেন, আমি নযর ইব্নু আনাস (রহঃ) হতে শুনেছি তিনি বলেছেন, ইব্নু ‘আব্বাস (রাঃ) হাদীস বর্ণনা করার সময় আমি তার কাছে ছিলাম। ইমাম বুখারী (রহঃ) আরো বলেন, সা’ঈদ ইব্নু আবূ আরুবাহ (রহঃ) একমাত্র এ হাদীসটি নযর ইব্নু আনাস (রহঃ) হতে শুনেছেন।
সহীহ বুখারী হাদিস ২২২৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে এসে বলেন, তার জীবিকা হস্তশিল্পে এবং সে ছবি তৈরি করে। ইবনু আব্বাস (রাঃ) নিজের মত না বলে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর শোনা কথা সরাসরি জানান। নবীজি (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি ছবি তৈরি করে তাকে শাস্তি দেওয়া হবে, যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে; আর সে কখনো তা করতে পারবে না। লোকটি ভয় পেয়ে গেলে ইবনু আব্বাস (রাঃ) তাকে প্রাণ নেই এমন গাছপালা বা অনুরূপ জিনিস তৈরির দিক দেখান। তাই প্রাণীর ছবি আঁকা হাদিসে সতর্কতা আছে, আবার জীবিকার ক্ষেত্রে প্রাণহীন বস্তু বেছে নেওয়ার বাস্তব পরামর্শও আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধর্মীয় বিষয়ে নিজের মত নয়, নবীজি (صلى الله عليه وسلم)-এর বাণীকে আগে রাখতে হবে।
- প্রাণযুক্ত বস্তুর ছবি তৈরির ব্যাপারে হাদিসে কঠোর সতর্কতা আছে।
- প্রাণহীন বস্তু তৈরি করার পরামর্শ হাদিসের ভেতরেই এসেছে।
