৪/৬২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২২৪ - ওযু
দাঁড়িয়ে ও বসে পেশাব করা।
সহীহ বুখারী : ২২৪
সহীহ বুখারীহাদিস নম্বর ২২৪
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ أَتَى النَّبِيُّ ﷺ سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ، فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ.
হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একদা গোত্রের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন। তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন। [১] অতঃপর পানি আনতে বললেন। আমি তাঁকে পানি এনে দিলে তিনি ওজু করলেন।[১]
[১] সাধারণত বসে পেশাব করাই ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর অভ্যাস। এ জন্যই হযরত আয়িশা (রাঃ) বলেন, "যে ব্যক্তি তোমাদের বলবে যে, রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পেশাব করেছেন -– তার কথা বিশ্বাস করো না" (তিরমিযী, নাসাঈ)। এই একটি মাত্র স্থানেই তাঁর অভ্যাসের ব্যতিক্রম পাওয়া যায়। এর কারণ সম্পর্কে আবূ হুরায়রা (রাঃ) বলেন, "রাসূলুল্লাহ (ﷺ) কোমর ব্যথার কারণে দাঁড়িয়ে পেশাব করেছেন।" (বায়হাকী, হাকেম)
