৪৫/২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৪২৭ - লুকাতা, বকরী ও উটের বিধান
হারিয়ে যাওয়া উষ্ট্র
লুকাতা ও হারানো পশু: বকরী ও উট সম্পর্কে নবীজির নির্দেশনা
সহীহ বুখারী : ২৪২৭
সহীহ বুখারীহাদিস নম্বর ২৪২৭
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ رَبِيعَةَ، حَدَّثَنِي يَزِيدُ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ النَّبِيَّ ﷺ فَسَأَلَهُ عَمَّا يَلْتَقِطُهُ فَقَالَ " عَرِّفْهَا سَنَةً، ثُمَّ احْفَظْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، فَإِنْ جَاءَ أَحَدٌ يُخْبِرُكَ بِهَا، وَإِلاَّ فَاسْتَنْفِقْهَا ". قَالَ يَا رَسُولَ اللَّهِ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ " لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ ". قَالَ ضَالَّةُ الإِبِلِ فَتَمَعَّرَ وَجْهُ النَّبِيِّ ﷺ. فَقَالَ " مَا لَكَ وَلَهَا، مَعَهَا حِذَاؤُهَا وَسِقَاؤُهَا، تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ ".
যায়দ ইবনু খালিদ জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক বেদুইন এসে নবী (ﷺ) -কে পড়ে থাকা বস্তু গ্রহণ সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি (ﷺ) বললেন, এক বছর যাবৎ এর ঘোষণা দিতে থাক। এরপর থলে ও তার বাঁধন স্মরণ রাখ। এর মধ্যে যদি কোন ব্যক্তি আসে এবং তোমাকে তার বিবরণ দেয় (তবে তাকে দিয়ে দিবে), নতুবা তুমি তা ব্যবহার করবে। সে বলল, হে আল্লাহর রাসূল! হারানো বস্তু যদি বকরী হয়? তিনি [নবী (ﷺ)] বললেন, সেটা তোমার অথবা তোমার ভাইয়ের অথবা নেকড়ের জন্য। সে আবার বলল, হারানো বস্তু উট হলে? নবী (ﷺ) -এর চেহারায় রাগের ভাব ফুটে উঠল। তিনি (ﷺ) বললেন, এতে তোমার কী প্রয়োজন? তার সাথেই (জুতার ন্যায়) ক্ষুর ও পানির পাত্র রয়েছে, সে পানি পান করবে এবং গাছের পাতা খাবে।
সহীহ বুখারী হাদিস ২৪২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক বেদুঈন নবী (صلى الله عليه وسلم)-কে পড়ে থাকা বস্তু সম্পর্কে জিজ্ঞেস করে। নবী (صلى الله عليه وسلم) বলেন, এক বছর ঘোষণা দিতে হবে, এরপর থলে ও বাঁধন স্মরণ রাখতে হবে। যদি কেউ এসে সঠিক বিবরণ দেয়, তাকে দিয়ে দিতে হবে; না হলে ব্যবহার করা যাবে। এরপর সে হারানো বকরী সম্পর্কে জিজ্ঞেস করলে নবী (صلى الله عليه وسلم) বলেন, সেটা তোমার, তোমার ভাইয়ের অথবা নেকড়ের জন্য। কিন্তু হারানো উট সম্পর্কে প্রশ্ন করলে নবী (صلى الله عليه وسلم)-এর চেহারায় রাগের ভাব দেখা যায়। তিনি বলেন, উটের সঙ্গে তার ক্ষুর ও পানির পাত্র আছে; সে পানি পান করবে এবং গাছের পাতা খাবে। তাই এই হাদিসে হারানো জিনিসের ধরন অনুযায়ী ভিন্ন আচরণের শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লুকাতা পেলে এক বছর ঘোষণা দেওয়ার নির্দেশ এসেছে।
- মালিক সঠিক বিবরণ দিলে জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে।
- হারানো বকরী ও উটের বিষয়ে একই আচরণ করা হয়নি।
- যে পশু নিজে চলতে ও বাঁচতে পারে, তাকে ধরার ব্যাপারে সতর্ক করা হয়েছে।
