৪৫/১০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৪৩৭ - চাবুক ও দীনারের থলে পাওয়ার শিক্ষা
পড়ে থাকা জিনিস যাতে খারাপ না হয় এবং কোন অবাঞ্ছিত ব্যক্তি যাতে তুলে না নেয় সে জন্যে তা তুলে নিবে কি?
চাবুক পেলেও দায়িত্ব আছে: হারানো সম্পদ নিয়ে উবাই (রাঃ)-এর শিক্ষা
সহীহ বুখারী : ২৪৩৭
সহীহ বুখারীহাদিস নম্বর ২৪৩৭
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ، قَالَ كُنْتُ مَعَ سَلْمَانَ بْنِ رَبِيعَةَ، وَزَيْدِ بْنِ صُوحَانَ فِي غَزَاةٍ، فَوَجَدْتُ سَوْطًا. فَقَالَ لِي أَلْقِهِ. قُلْتُ لاَ، وَلَكِنْ إِنْ وَجَدْتُ صَاحِبَهُ، وَإِلاَّ اسْتَمْتَعْتُ بِهِ. فَلَمَّا رَجَعْنَا حَجَجْنَا فَمَرَرْتُ بِالْمَدِينَةِ، فَسَأَلْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ ـ رضى الله عنه ـ فَقَالَ وَجَدْتُ صُرَّةً عَلَى عَهْدِ النَّبِيِّ ﷺ فِيهَا مِائَةُ دِينَارٍ، فَأَتَيْتُ بِهَا النَّبِيَّ ﷺ فَقَالَ " عَرِّفْهَا حَوْلاً ". فَعَرَّفْتُهَا حَوْلاً ثُمَّ أَتَيْتُ، فَقَالَ " عَرِّفْهَا حَوْلاً ". فَعَرَّفْتُهَا حَوْلاً ثُمَّ أَتَيْتُهُ، فَقَالَ " عَرِّفْهَا حَوْلاً ". فَعَرَّفْتُهَا حَوْلاً ثُمَّ أَتَيْتُهُ الرَّابِعَةَ فَقَالَ «اعْرِفْ عِدَّتَهَا وَوِكَاءَهَا وَوِعَاءَهَا، فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلاَّ اسْتَمْتِعْ بِهَا».
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
সালমান ইবনু রবী‘আহ এবং যায়দ ইবনু সুহানের সঙ্গে আমি এক যুদ্ধে শরীক ছিলাম। আমি চাবুক পেলাম। তারা উভয়েই আমাকে এটা ফেলে দিতে বললেন। আমি বললাম, না, এর মালিক এলে এটা আমি তাকে দিয়ে দিব। নতুবা আমিই এটা ব্যবহার করবো। আমরা ফিরে গিয়ে হজ্জ করলাম; এরপর যখন মদীনায় গেলাম, তখন উবাই ইবনু কা‘ব (রাঃ) -কে (এ বিষয়ে) জিজ্ঞেস করলাম। তিনি বললেন, নবী (ﷺ) –এর যুগে আমি একটা থলে পেয়েছিলাম, এর মধ্যে একশ’ দীনার ছিল। আমি এটা নবী (ﷺ) –এর কাছে নিয়ে গেলাম। তিনি (ﷺ) বললেন, এক বছর পর্যন্ত তুমি এটার ঘোষণা দিতে থাক। কাজেই আমি এক বছর পর্যন্ত এর ঘোষণা দিলাম।এরপর আমি তাঁর কাছে এলাম। তিনি আরো এক বছর ঘোষণা দিতে বললেন। আমি আরো এক বছর ঘোষণা দিলাম। এরপর আমি আবার তাঁর কাছে এলাম। তিনি (ﷺ) আবার এক বছর ঘোষণা দিতে বললেন। আমি আরো এক বছর ঘোষণা দিলাম। এরপর আমি চতুর্থবার তাঁর কাছে আসলাম। তিনি (ﷺ) বললেন, থলের ভিতরে দীনারের সংখ্যা, বাঁধন এবং থলেটি চিনে রাখ। যদি মালিক ফিরে আসে তাকে দিয়ে দাও। নতুবা তুমি নিজে তা ব্যবহার কর।
--------------- সালামা (রহঃ) হতে উপরোক্ত হাদীসটি বর্ণনা করে বলেছেন যে, সুওয়াইদ ইবনু গাফালা (রহঃ) বলেন যে, আমি উবাই ইবনু কা‘ব (রাঃ) –এর সঙ্গে মক্কায় সাক্ষাৎ করলাম। তখন তিনি (এ হাদীস সম্পর্কে) বললেন, আমার স্মরণ নেই যে, নবী (ﷺ) তিন বছর যাবত না এক বছর যাবত ঘোষণা দিতে বলেছেন।
সহীহ বুখারী হাদিস ২৪৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে সুয়াইদ ইবন গাফালা বলেন, তিনি এক যুদ্ধে চাবুক পান। তাঁর সঙ্গীরা তা ফেলে দিতে বলেন, কিন্তু তিনি বলেন, মালিক পেলে ফেরত দেবেন, না হলে ব্যবহার করবেন। পরে তিনি উবাই ইবন কা‘ব (রাঃ)-কে জিজ্ঞেস করেন। উবাই (রাঃ) বলেন, নবী (صلى الله عليه وسلم)-এর যুগে তিনি এক থলে পান, যার মধ্যে একশ দীনার ছিল। নবী (صلى الله عليه وسلم) তাঁকে বছর ধরে ঘোষণা দিতে বলেন। পরে তিনি থলের সংখ্যা, বাঁধন ও পাত্র চিনে রাখতে বলেন। মালিক এলে ফেরত দিতে হবে, না এলে ব্যবহার করা যাবে। শেষে বর্ণনায় এক বছর না তিন বছর—এ বিষয়ে স্মরণে অনিশ্চয়তার কথা এসেছে। তাই এই হাদিসে হারানো সম্পদে সতর্কতা ও আমানতের শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ছোট জিনিস হলেও হারানো সম্পদ হিসেবে তার দায়িত্ব আছে।
- মালিকের সন্ধান পাওয়া গেলে জিনিস ফিরিয়ে দিতে হবে।
- থলের সংখ্যা, বাঁধন ও পাত্র মনে রাখা দরকার।
- বর্ণনায় অনিশ্চয়তা থাকলে তা পরিষ্কার করে বলা ইলমের সততা।
