৪৫/১২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৪৩৯ - অনুমতি নিয়ে দুধ দোহন ও পরিচ্ছন্নতা
নাই
অনুমতি নিয়ে দুধ দোহন: আবূ বকর (রাঃ)-এর যত্ন ও পরিচ্ছন্নতা
সহীহ বুখারী : ২৪৩৯
সহীহ বুখারীহাদিস নম্বর ২৪৩৯
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا النَّضْرُ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ أَخْبَرَنِي الْبَرَاءُ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـقَالَ انْطَلَقْتُ، فَإِذَا أَنَا بِرَاعِي غَنَمٍ يَسُوقُ غَنَمَهُ فَقُلْتُ لِمَنْ أَنْتَ قَالَ لِرَجُلٍ مِنْ قُرَيْشٍ. فَسَمَّاهُ فَعَرَفْتُهُ. فَقُلْتُ هَلْ فِي غَنَمِكَ مِنْ لَبَنٍ فَقَالَ نَعَمْ. فَقُلْتُ هَلْ أَنْتَ حَالِبٌ لِي قَالَ نَعَمْ.فَأَمَرْتُهُ فَاعْتَقَلَ شَاةً مِنْ غَنَمِهِ، ثُمَّ أَمَرْتُهُ أَنْ يَنْفُضَ ضَرْعَهَا مِنَ الْغُبَارِ، ثُمَّ أَمَرْتُهُ أَنْ يَنْفُضَ كَفَّيْهِ، فَقَالَ هَكَذَا ـ ضَرَبَ إِحْدَى كَفَّيْهِ بِالأُخْرَى ـ فَحَلَبَ كُثْبَةً مِنْ لَبَنٍ وَقَدْ جَعَلْتُ لِرَسُولِ اللَّهِ ﷺ إِدَاوَةً عَلَى فَمِهَا خِرْقَةٌ، فَصَبَبْتُ عَلَى اللَّبَنِ، حَتَّى بَرَدَ أَسْفَلُهُ، فَانْتَهَيْتُ إِلَى النَّبِيِّ ﷺ فَقُلْتُ اشْرَبْ يَا رَسُولَ اللَّهِ. فَشَرِبَ حَتَّى رَضِيتُ.
আবূ বকর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি (হিজরত করে মদীনার দিকে) যাচ্ছিলাম। তখন বকরীর এক রাখালের সাথে দেখা হল। সে তার বকরীগুলো হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার রাখাল? সে কুরাইশ গোত্রের এক ব্যক্তির নাম বলল। আমি সে ব্যক্তিকে চিনতাম। আমি তাকে বললাম, তোমার বকরীর দুধ আছে কি? সে বলল, হ্যাঁ আছে। আমি তাকে বললাম, তুমি আমাকে দুধ দোহন করে দিবে কি? সে বলল, হ্যাঁ দিব। তখন আমি তাকে দুধ দোহন করতে বললাম। বকরীর পাল হতে সে একটি বকরী ধরে নিয়ে এল। আমি তাকে ওলান ধুলোবালি হতে পরিষ্কার করে নিতে এবং তার হাতও পরিষ্কার করে নিতে বললাম। সে তদ্রূপ করলো। এক হাত দিয়ে অপর হাত ঝেড়ে সে এক পেয়ালা দুধ দোহন করলো।আমি রাসূলুল্লাহ (ﷺ) –এর জন্য একটি পাত্র রেখেছিলাম। যার মুখে কাপড়ের টুকরা রাখা ছিল। তা হতে আমি দুধের উপর (পানি) ঢেলে দিলাম। এতে দুধ নিচ পর্যন্ত ঠাণ্ডা হয়ে গেল। আমি নবী (ﷺ) –এর কাছে এই দুধ নিয়ে গেলাম এবং বললাম, হে আল্লাহ্র রাসূল! আপনি পান করুন। তিনি তা পান করলেন। এতে আমি আনন্দিত হলাম।
সহীহ বুখারী হাদিস ২৪৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ বকর (রাঃ) হিজরতের পথে এক বকরির রাখালের সঙ্গে দেখা করেন। তিনি আগে জিজ্ঞেস করেন, রাখাল কার? তারপর জানতে চান, বকরির দুধ আছে কি না এবং রাখাল তাঁর জন্য দুধ দোহন করবে কি না। রাখাল সম্মতি দিলে তিনি দুধ দোহনের ব্যবস্থা করেন। তিনি রাখালকে বকরির ওলান ধুলাবালি থেকে পরিষ্কার করতে বলেন এবং হাতও পরিষ্কার করতে বলেন। এরপর দুধ দোহন করা হয়। আবূ বকর (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর জন্য পাত্রে দুধ রাখেন, তার উপর পানি ঢেলে ঠান্ডা করেন এবং নবী (صلى الله عليه وسلم)-কে পান করতে দেন। এই হাদিসে অনুমতি, পরিচ্ছন্নতা, যত্ন এবং নবীজির সেবায় আনন্দের সুন্দর ছবি আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের পশু থেকে দুধ নিতে হলে অনুমতি নেওয়া দরকার।
- খাবার প্রস্তুতের আগে হাত ও দোহনের স্থান পরিষ্কার করা উচিত।
- আবূ বকর (রাঃ) নবীজির জন্য যত্নের সঙ্গে দুধ প্রস্তুত করেন।
- সেবা করার কাজে আন্তরিক আনন্দ থাকা ভালো গুণ।
