৫০/২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৫৬১ - মুক্তিদাতার ওয়ালা অধিকার ও অবৈধ শর্ত

মুকাতাবের উপর যে সব শর্তারোপ করা বৈধ এবং আল্লাহর কিতাবে নেই এমন শর্তারোপ করা।

ওয়ালা অধিকার: যে মুক্ত করে, অধিকার তারই

সহীহ বুখারীহাদিস নম্বর ২৫৬১

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ بَرِيرَةَ جَاءَتْ تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا، وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ كِتَابَتِهَا شَيْئًا، قَالَتْ لَهَا عَائِشَةُ ارْجِعِي إِلَى أَهْلِكِ، فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ، وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ.فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ لأَهْلِهَا فَأَبَوْا وَقَالُوا إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ فَلْتَفْعَلْ، وَيَكُونَ وَلاَؤُكِ لَنَا، فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ﷺ «ابْتَاعِي فَأَعْتِقِي، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ». قَالَ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ «مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ، وَإِنْ شَرَطَ مِائَةَ مَرَّةٍ، شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ».

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

বারীরা (রাঃ) একবার তার মুকাতাবাতের ব্যাপারে সাহায্য চাইতে আসলেন। তখন পর্যন্ত তিনি মুকাতাবাতের অর্থ হতে কিছুই আদায় করেননি। ‘আয়িশা (রাঃ) তাকে বললেন, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও। তারা সম্মত হলে আমি তোমার মুকাতাবাতের প্রাপ্য পরিশোধ করে দিব। আর তোমার ওয়ালার (অভিভাবকের) অধিকার আমার হবে। বারীরা (রাঃ) কথাটি তার মালিকের কাছে পেশ করলেন। কিন্তু তারা তা অস্বীকার করল এবং বলল, তিনি যদি তোমাকে মুক্ত করে সওয়াব পেতে চান, তবে করতে পারেন। ওয়ালা আমাদেরই থাকবে। ‘আয়িশা (রাঃ) বিষয়টি রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর কাছে পেশ করলে তিনি বললেন, তুমি খরিদ করে মুক্ত করে দাও। কেননা, যে মুক্ত করবে, সেই ওয়ালার অধিকারী হবে।(রাবী বলেন) তারপর রাসূলুল্লাহ্‌ (ﷺ) (সাহাবীগণের সমাবেশে) দাঁড়িয়ে বললেন, মানুষের কী হল, এমন সব শর্ত তারা আরোপ করে, যা আল্লাহর কিতাবে নেই। যে এমন সব শর্তারোপ করবে, যা আল্লাহর কিতাবে নেই, তা তার জন্য প্রযোজ্য হবে না; যদিও সে শতবার শর্তারোপ করে। কেননা, আল্লাহর দেয়া শর্তই সঠিক এবং নির্ভরযোগ্য।

সহীহ বুখারী হাদিস ২৫৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে বারীরা (রাঃ)-এর মুকাতাবাতের ঘটনা এসেছে। তিনি সাহায্যের জন্য আয়েশা (রাঃ)-এর কাছে আসেন। আয়েশা (রাঃ) তার মুক্তির টাকা পরিশোধ করতে চান, তবে ওয়ালা তার হবে—এ কথা বলেন। মালিকপক্ষ তা মানেনি; তারা চাইছিল মুক্তি অন্য কেউ দিক, কিন্তু ওয়ালা তাদেরই থাকুক। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্পষ্ট করে দিলেন, যে মুক্ত করবে, ওয়ালা তারই হবে। এরপর তিনি মানুষকে সতর্ক করলেন যে আল্লাহর কিতাবে নেই এমন শর্ত প্রযোজ্য নয়, শতবার করা হলেও নয়। হাদিসটির মূল শিক্ষা হলো, লেনদেন বা মুক্তির ক্ষেত্রে মানুষের বানানো শর্ত আল্লাহর বিধানের উপর যেতে পারে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাস মুক্ত করলে ওয়ালার অধিকার মুক্তিদাতার হয়।
  • আল্লাহর বিধানের বাইরে করা শর্ত গ্রহণযোগ্য নয়।
  • চুক্তি করার সময় শরীয়তের নিয়মকে আগে রাখতে হয়।
  • সাহায্য ও মুক্তির কাজে সঠিক অধিকার বুঝে চলা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন