৫২/২৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৬৭৭ - মিথ্যা কসমে হক নষ্টের পরিণতি

আল্লাহ তা‘আলার বাণী : যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে পরকালে তাদের কোন অংশ নাই। কেয়ামতের দিন আল্লাহ তাদের সহিত কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না; তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। (সূরা আল ইমরান : ৭৭)

অন্যের হক নষ্টে মিথ্যা কসম: সততার জরুরি শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৭৭

حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبًا لِيَقْتَطِعَ مَالَ رَجُلٍ ـ أَوْ قَالَ أَخِيهِ ـ لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ ". وَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ فِي الْقُرْآنِ {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} الآيَةَ. فَلَقِيَنِي الأَشْعَثُ فَقَالَ مَا حَدَّثَكُمْ عَبْدُ اللَّهِ الْيَوْمَ، قُلْتُ كَذَا وَكَذَا. قَالَ فِيَّ أُنْزِلَتْ.

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কারো অথবা তার ভাইয়ের অর্থ আত্মসাতের মতলবে মিথ্যা হলফ করবে, সে (ক্বিয়ামাতে) মহান আল্লাহর দেখা পাবে এমন অবস্থায় যে, তিনি তার উপর অত্যন্ত রাগান্বিত থাকবেন।অতঃপর আল্লাহ তা‘আলা হাদীসের সমর্থনে কোরআনে এই আয়াত নাযিল করলেন : যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজেদের শপথ তুচ্ছ মূল্যে বিক্রি করে, আখিরাতে তাদের কোন অংশ নেই। আর আল্লাহ কেয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদের প্রতি (করুণা ভরে) তাকাবেন না এবং তাদেরকে বিশুদ্ধও করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব- (সূরা আল-‘ইমরান : ৭৭)।পরে আশ‘আস (রাঃ) আমার সঙ্গে দেখা করে জিজ্ঞেস করলেন, ‘আবদুল্লাহ (রাঃ) আজ তোমাদের কী হাদীস শুনিয়েছেন? আমি বললাম, এই এই (হাদীস)। তিনি বললেন, আমার ব্যাপারেই- আয়াতটি নাযিল হয়েছে।

সহীহ বুখারী হাদিস ২৬৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবারও একই বড় সতর্কতা এসেছে—কারও বা ভাইয়ের অর্থ আত্মসাতের জন্য মিথ্যা কসম করলে আল্লাহর রাগের মুখোমুখি হতে হবে। হাদিসে কুরআনের আয়াতের কথাও এসেছে, যেখানে আল্লাহর অঙ্গীকার ও শপথকে সামান্য দুনিয়ার লাভের বিনিময়ে বিক্রি করার পরিণতি বলা হয়েছে। আশআস (রাঃ) বলেন, আয়াতটি তাঁর ব্যাপারে নাজিল হয়েছে। এই বর্ণনা আমাদের মনে করিয়ে দেয়, মামলা, লেনদেন বা সম্পদের দাবিতে মিথ্যা হলফ কোনো সাধারণ ভুল নয়। এটি মানুষের হক নষ্ট করে এবং আল্লাহর সামনে কঠিন জবাবদিহির কারণ হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিথ্যা কসম দিয়ে অর্থ নেওয়া অন্যের হক নষ্ট করা।
  • শপথ আল্লাহর নামে হয়, তাই এতে মিথ্যা বলা ভয়ংকর।
  • কুরআনের আয়াত মিথ্যা শপথের কঠিন পরিণতি স্মরণ করায়।
  • লেনদেন ও মামলায় সত্যকে অগ্রাধিকার দিতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন