৫৬/৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৭৮৮ - উম্মু হারাম (রাঃ) ও সমুদ্র অভিযানের সুসংবাদ
পুরুষ এবং নারীর জন্য জিহাদ করার ও শাহাদাত লাভের দোয়া।
وَقَالَ عُمَرُ اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي بَلَدِ رَسُولِكَ‘উমার (রাঃ) বলেন, ‘হে আল্লাহ! আপনার রাসূলের শহরে আমাকে শাহাদাত দান করুন।’"
উম্মু হারাম (রাঃ): সমুদ্র অভিযানের স্বপ্ন ও নবীজির দোয়া
সহীহ বুখারী : ২৭৮৮
সহীহ বুখারীহাদিস নম্বর ২৭৮৮
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، فَتُطْعِمُهُ، وَكَانَتْ أُمُّ حَرَامٍ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ ﷺ فَأَطْعَمَتْهُ وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ.قَالَتْ فَقُلْتُ وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ، يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ، مُلُوكًا عَلَى الأَسِرَّةِ، أَوْ مِثْلُ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ ". شَكَّ إِسْحَاقُ. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. فَدَعَا لَهَا رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ وَضَعَ رَأْسَهُ، ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ فَقُلْتُ وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ ". كَمَا قَالَ فِي الأَوَّلِ. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ «أَنْتِ مِنَ الأَوَّلِينَ ". فَرَكِبَتِ الْبَحْرَ فِي زَمَانِ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ الْبَحْرِ، فَهَلَكَتْ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) উম্মু হারাম বিন্তু মিলহান (রাঃ)-এর নিকট যাতায়াত করতেন এবং তিনি আল্লাহর রাসূল (ﷺ)–কে খেতে দিতেন। উম্মু হারাম (রাঃ) ছিলেন, ‘উবাদা ইব্নু সামিত (রাঃ)-এর স্ত্রী। একদা আল্লাহর রাসূল (ﷺ) তাঁর ঘরে গেলে তিনি তাঁকে আহার করান এবং তাঁর মাথার উকুন বাছতে থাকেন। এক সময় আল্লাহর রাসূল (ﷺ) ঘুমিয়ে পড়েন।তিনি হাসতে হাসতে ঘুম হতে জাগলেন। উম্মু হারাম (রাঃ) বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, ‘হে আল্লাহর রাসূল! হাসির কারণ কী?’ তিনি বললেন, ‘আমার উম্মাতের কিছু ব্যক্তিকে আল্লাহ্র পথে জিহাদরত অবস্থায় আমার সামনে পেশ করা হয়। তাঁরা এ সমুদ্রের মাঝে এমনভাবে আরোহী যেমন বাদশাহ তখতের উপর, অথবা বলেছেন, বাদশাহ্র মত তখ্তে উপবিষ্ট।’ এ শব্দ বর্ণনায় ইসহাক (রহঃ) সন্দেহ করেছেন। উম্মু হারাম (রাঃ) বলেন, ‘আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আল্লাহ্র নিকট দোয়া করুন যেন আমাকে তিনি তাঁদের অন্তর্ভুক্ত করেন।’ আল্লাহ্র রাসূল (ﷺ) তাঁর জন্য দোয়া করলেন।অতঃপর আল্লাহর রাসূল (ﷺ) আবার ঘুমিয়ে পড়েন। অতঃপর হাসতে হাসতে জেগে উঠলেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘হে আল্লাহর রাসূল! আপনার হাসার কারণ কি?’ তিনি বললেন, ‘আমার উম্মাতের মধ্য থেকে আল্লাহ্র পথে জিহাদরত কিছু ব্যক্তিকে আমার সামনে পেশ করা হয়।’ পরবর্তী অংশ প্রথম উক্তির মত। উম্মু হারাম (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আপনি আল্লাহ্র নিকট দোয়া করুন, যেন আমাকে তিনি তাঁদের অন্তর্ভুক্ত করেন। তিনি বললেন, তুমি তো প্রথম দলের মধ্যেই আছ।অতঃপর মু’আবিয়া ইব্নু আবূ সুফিয়ান (রাঃ)-এর সময় উম্মু হারাম (রাঃ) জিহাদের উদ্দেশে সামুদ্রিক সফরে যান এবং সমুদ্র থেকে যখন বের হন তখন তিনি তাঁর সওয়ারী থেকে ছিটকে পড়েন। এতে তিনি শাহাদাত লাভ করেন।
সহীহ বুখারী হাদিস ২৭৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু হারাম বিনত মিলহান (রাঃ)-এর ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর ঘরে গিয়েছিলেন, তিনি তাঁকে খাবার দেন এবং সেবা করেন। এক সময় নবীজি (صلى الله عليه وسلم) ঘুমিয়ে পড়ে হাসতে হাসতে জেগে ওঠেন। তিনি জানান, তাঁর উম্মতের কিছু মানুষকে আল্লাহর পথে সমুদ্র অভিযানে দেখানো হয়েছে; তারা যেন বাদশাহদের মতো আসনে বসে আছে। উম্মু হারাম (রাঃ) অনুরোধ করেন, আল্লাহ যেন তাঁকে তাদের মধ্যে করেন। নবীজি (صلى الله عليه وسلم) তাঁর জন্য দোয়া করেন। আবার একই ধরনের ঘটনা ঘটে, তখন তিনি আবার দোয়া চান। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, তুমি প্রথম দলের মধ্যে আছ। পরে মুয়াবিয়া (রাঃ)-এর সময়ে তিনি সমুদ্র সফরে যান এবং ফেরার সময় সাওয়ারি থেকে পড়ে মৃত্যু বরণ করেন। হাদিসটি দোয়া, আল্লাহর পথে সফর, সাহাবীদের আগ্রহ এবং নবীজির সুসংবাদ সম্পর্কে গভীর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নেক কাজে অংশ নেওয়ার আগ্রহ সাহাবীদের জীবনে দেখা যায়।
- নবীজির দোয়া উম্মু হারাম (রাঃ)-এর জন্য বিশেষ সুসংবাদ ছিল।
- সমুদ্র অভিযানের মর্যাদা এই বর্ণনায় স্পষ্টভাবে এসেছে।
- হাদিসের বর্ণনা যতটুকু, ব্যাখ্যাতেও ততটুকুই সীমা রাখা উচিত।
