৫৬/৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৭৯৬ - জান্নাতের সামান্য স্থান ও জান্নাতি নারীর সৌন্দর্য

ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা হুর ও তাদের গুণাবলী।

يَحَارُ فِيهَا الطَّرْفُ شَدِيدَةُ سَوَادِ الْعَيْنِ شَدِيدَةُ بَيَاضِ الْعَيْنِ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ أَنْكَحْنَاهُمْতাদের দর্শনে দৃষ্টি সুস্থির থাকে না এবং তাদের চক্ষুর কৃষ্ণাংশ অতীব কৃষ্ণ ও চক্ষুর শুভ্রাংশ অতীব শুভ্র। (এ জন্যই তাদের হুর‘ঈন বলা হয়) أَنْكَحْنَاهُمْ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ অর্থাৎ “জান্নাতীদের আমি হুরে‘ঈনের সঙ্গে বিয়ে করিয়ে দিব।”"

জান্নাতের মর্যাদা: সামান্য স্থানও দুনিয়ার চেয়ে উত্তম

সহীহ বুখারীহাদিস নম্বর ২৭৯৬

وَسَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، عَنِ النَّبِيِّ ﷺ «لَرَوْحَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ غَدْوَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ مِنَ الْجَنَّةِ أَوْ مَوْضِعُ قِيدٍ ـ يَعْنِي سَوْطَهُ ـ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَتْ إِلَى أَهْلِ الأَرْضِ لأَضَاءَتْ مَا بَيْنَهُمَا وَلَمَلأَتْهُ رِيحًا، وَلَنَصِيفُهَا عَلَى رَأْسِهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا».

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আনাস ইব্‌নু মালিক (রাঃ)–কে আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট হতে এ কথাও বর্ণনা করতে শুনেছি যে, আল্লাহ্‌র রাস্তায় একটি সকাল অথবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও এর সব কিছু হতে উত্তম। তোমাদের কারোর ধনুকের কিংবা চাবুক রাখার মত জান্নাতের জায়গাটুকু দুনিয়া ও এর সব কিছু থেকে উত্তম। জান্নাতী কোন মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উঁকি দেয় তাহলে আসমান ও যমীনের মাঝের সব কিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে। আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সবকিছু চেয়ে উত্তম।

সহীহ বুখারী হাদিস ২৭৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে কয়েকটি বিষয় একসঙ্গে এসেছে। প্রথমে বলা হয়েছে, আল্লাহর রাস্তায় একটি সকাল বা একটি বিকাল কাটানো দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। এরপর বলা হয়েছে, জান্নাতে ধনুক বা চাবুক রাখার মতো সামান্য জায়গাও দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। তারপর জান্নাতি নারীর সৌন্দর্যের কথা এসেছে—তিনি যদি দুনিয়াবাসীর দিকে উঁকি দেন, আসমান-জমিনের মাঝের সবকিছু আলো ও সুগন্ধে ভরে যাবে। তাঁর মাথার ওড়নাও দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। এই হাদিস জান্নাতের মূল্য বোঝাতে দুনিয়ার পরিচিত জিনিসের সঙ্গে তুলনা করেছে। উদ্দেশ্য হলো, মুমিন যেন দুনিয়ার মোহে আটকে না থাকে এবং আল্লাহর সন্তুষ্টির পথে মন দেয়। তবে জান্নাতের পুরো বাস্তবতা আল্লাহই ভালো জানেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর পথে অল্প সময়ের ফজিলত অনেক বড়।
  • জান্নাতের সামান্য স্থানও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম।
  • জান্নাতের সৌন্দর্য দুনিয়ার মাপে পুরো বোঝা যায় না।
  • দুনিয়ার মোহ কমিয়ে আখিরাতের আশা বাড়ানো দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন