৫/২১. অধ্যায়ঃ
লোকের সামনে গোসলের সময় পর্দা করা।
সহিহ বুখারী : ২৮০
সহিহ বুখারীহাদিস নম্বর ২৮০
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ تَسْتُرُهُ فَقَالَ " مَنْ هَذِهِ ". فَقُلْتُ أَنَا أُمُّ هَانِئٍ.
উম্মু হানী বিনতু আবূ ত্বলিব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মক্কা বিজয়ের বছর আল্লাহর রসূল (ﷺ)-এর নিকট গিয়ে তাঁকে গোসলরত অবস্থায় দেখলাম, ফাতিমা (রাঃ) তাঁকে পর্দা করে রেখেছিলেন। আল্লাহর রসূল (ﷺ) জিজ্ঞেস করলেন ইনি কে? আমি বললাম: আমি উম্মু হানী।
