৫৬/৫২. অধ্যায়ঃ
যুদ্ধে যে ব্যক্তি অন্যের বাহনের পশু চালনা করে।
সহিহ বুখারী : ২৮৬৪
সহিহ বুখারীহাদিস নম্বর ২৮৬৪
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سَهْلُ بْنُ يُوسُفَ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ،. قَالَ رَجُلٌ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ أَفَرَرْتُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ حُنَيْنٍ قَالَ لَكِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَفِرَّ، إِنَّ هَوَازِنَ كَانُوا قَوْمًا رُمَاةً، وَإِنَّا لَمَّا لَقِينَاهُمْ حَمَلْنَا عَلَيْهِمْ فَانْهَزَمُوا، فَأَقْبَلَ الْمُسْلِمُونَ عَلَى الْغَنَائِمِ وَاسْتَقْبَلُونَا بِالسِّهَامِ، فَأَمَّا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَفِرَّ، فَلَقَدْ رَأَيْتُهُ وَإِنَّهُ لَعَلَى بَغْلَتِهِ الْبَيْضَاءِ وَإِنَّ أَبَا سُفْيَانَ آخِذٌ بِلِجَامِهَا، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبْ ".
আবূ ইসহাক (রহঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি বারা ইবনু আজিব (রাঃ)-কে বলল, আপনারা কি হুনাইনের যুদ্ধে আল্লাহর রসূল (ﷺ)-কে ময়দানে রেখে পলায়ন করেছিলেন?বারা ইবনু আজিব (রাঃ) বলেন, কিন্তু আল্লাহর রসূল (ﷺ) পলায়ন করেননি। হাওয়াজিনরা ছিল সুদক্ষ তিরন্দাজ। আমরা সামনাসামনি যুদ্ধে তাদের পরাস্ত করলে তারা পালিয়ে যেতে লাগল। তখন মুসলিমরা তাদের পিছু ধাওয়া না করে গনীমতের মাল সংগ্রহে ব্যস্ত হল। তখন শত্রুরা তীর বর্ষণের মাধ্যমে আমাদের আক্রমণ করে বসল। তবে আল্লাহর রসূল (ﷺ) স্থান ত্যাগ করেননি। আমি তাঁকে তাঁর সাদা খচ্চরটির উপর অটল অবস্থায় দেখেছি। আবু সুফিয়ান (রাঃ) তাঁর বাহনের লাগাম ধরে টানছেন; আর আল্লাহর রসূল (ﷺ) বলছেন, ‘আমি মিথ্যা নবী নই, আমি আবদুল মুত্তালিবের বংশধর।’
