৫৬/৫৯. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর উষ্ট্রী প্রসঙ্গে।
قَالَ ابْنُ عُمَرَ أَرْدَفَ النَّبِيُّ ﷺ أُسَامَةَ عَلَى الْقَصْوَاءِ وَقَالَ الْمِسْوَرُ قَالَ النَّبِيُّ ﷺ مَا خَلَاتْ الْقَصْوَاءُইবন ‘উমার (রা.) বলেন, নবী (ﷺ) উসামাকে কাসওয়া নাম্নী উষ্ট্রীর পিঠে তাঁর পিছনে বসান। মিসওয়ার (রহ.) বলেন, নবী (ﷺ) বলেছেন, তাঁর উষ্ট্রী কাসওয়া কখনো অবাধ্য হয়নি।"
সহিহ বুখারী : ২৮৭১
সহিহ বুখারীহাদিস নম্বর ২৮৭১
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ حُمَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَتْ نَاقَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم يُقَالُ لَهَا الْعَضْبَاءُ.
আনাস (রহঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর একটি উষ্ট্রী ছিল যেটিকে আযবা বলা হত।
