৫৬/৬৬. অধ্যায়ঃ
যুদ্ধে নারীদের মশক নিয়ে লোকদের নিকট যাওয়া।
সহিহ বুখারী : ২৮৮১
সহিহ বুখারীহাদিস নম্বর ২৮৮১
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ثَعْلَبَةُ بْنُ أَبِي مَالِكٍ إِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَسَمَ مُرُوطًا بَيْنَ نِسَاءٍ مِنْ نِسَاءِ الْمَدِينَةِ، فَبَقِيَ مِرْطٌ جَيِّدٌ فَقَالَ لَهُ بَعْضُ مَنْ عِنْدَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَعْطِ هَذَا ابْنَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي عِنْدَكَ. يُرِيدُونَ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عَلِيٍّ. فَقَالَ عُمَرُ أُمُّ سَلِيطٍ أَحَقُّ. وَأُمُّ سَلِيطٍ مِنْ نِسَاءِ الأَنْصَارِ، مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَ عُمَرُ فَإِنَّهَا كَانَتْ تَزْفِرُ لَنَا الْقِرَبَ يَوْمَ أُحُدٍ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ تَزْفِرُ تَخِيطُ.
সা‘লাবাহ ইব্নু আবূ মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ) মদীনার কিছু সংখ্যক মহিলার মধ্যে কয়েকখানা (রেশমী) চাদর বণ্টন করেন। অতঃপর একটি ভাল চাদর রয়ে গেল। তাঁর নিকট উপস্থিত একজন তাঁকে বললেন, হে আমীরুল মুমিনীন! এ চাদরটি আল্লাহর রসূল ﷺ-এর নাতনী উম্মু কুলসুম বিনতে আলী (রাঃ) যিনি আপনার নিকট আছেন, তাঁকে দিয়ে দিন।উমর (রাঃ) বলেন, উম্মু সালীত (রাঃ) এই চাদরটির অধিক হকদার। উম্মু সালীত (রাঃ) আল্লাহর রসূল ﷺ-এর হাতে বায়আতকারিণী আনসার মহিলাদের একজন। উমর (রাঃ) বলেন, কেননা, উম্মু সালীত (রাঃ) উহুদের যুদ্ধে আমাদের নিকট মশক বহন করে নিয়ে আসতেন। আবু আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহঃ) বলেন, تَزْفِرُ অর্থ তিনি সেলাই করতেন।
