৫৬/৬৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৮৮৩ - জিহাদ
নারীদের সাহায্যে হতাহতদের মদীনায় প্রত্যাহার।
সহীহ বুখারী : ২৮৮৩
সহীহ বুখারীহাদিস নম্বর ২৮৮৩
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ خَالِدِ بْنِ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ كُنَّا نَغْزُو مَعَ النَّبِيِّ ﷺ فَنَسْقِي الْقَوْمَ وَنَخْدُمُهُمْ، وَنَرُدُّ الْجَرْحَى وَالْقَتْلَى إِلَى الْمَدِينَةِ.
রুবাই‘ই বিন্তে মু‘আব্বিয (রাঃ) হতে বর্ণিতঃ
‘আমরা নবী (ﷺ)-এর সঙ্গে যুদ্ধে শরীক হয়ে লোকদের পানি পান করাতাম ও তাদের পরিচর্যা করতাম এবং আহত ও নিহত লোকদের মদীনায় ফেরত পাঠাতাম।’
