৫৬/৭৬. অধ্যায়ঃ
দুর্বল ও সৎলোকদের (দোয়ায়) উসিলায় যুদ্ধে সাহায্য চাওয়া।
وَقَالَ ابْنُ عَبَّاسٍ أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ قَالَ لِي قَيْصَرُ سَأَلْتُكَ أَشْرَافُ النَّاسِ اتَّبَعُوهُ أَمْ ضُعَفَاؤُهُمْ فَزَعَمْتَ ضُعَفَاءَهُمْ وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِইবন ‘আব্বাস (রা.) বলেন যে, আবূ সুফইয়ান (রা.) আমার নিকট বর্ণনা করেছেন যে, রোম সম্রাট কায়সার আমাকে বললেন, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম তাঁর অনুসরণ করছে প্রভাবশালী ব্যক্তি, না তাদের মধ্যে দুর্বলরা? তুমি বলছ যে, তাদের মধ্যকার দুর্বলরা-এরাই রাসূলদের অনুসারী হয়।"
সহিহ বুখারী : ২৮৯৬
সহিহ বুখারীহাদিস নম্বর ২৮৯৬
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ عَنْ طَلْحَةَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ قَالَ رَأَى سَعْدٌ أَنَّ لَهُ فَضْلاً عَلَى مَنْ دُوْنَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم هَلْ تُنْصَرُوْنَ وَتُرْزَقُوْنَ إِلَّا بِضُعَفَائِكُمْ
মুস’আব ইব্নু সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
সা’দ (রাঃ)-এর ধারণা ছিল অন্যদের চেয়ে তাঁর মর্যাদা অধিক। তখন নবী (ﷺ) বললেন, ‘তোমরা দুর্বলদের দোয়ার ওয়াসীলায়ই সাহায্যপ্রাপ্ত ও রিজকপ্রাপ্ত হচ্ছ।’
