৫৬/১০৩. অধ্যায়ঃ
যে ব্যক্তি যুদ্ধ করার ইচ্ছা করে এবং অন্যদিকে আকর্ষণের মাধ্যমে তা গোপন করে রাখে আর যে বৃহস্পতিবারে সফরে বের হতে পছন্দ করে।
সহিহ বুখারী : ২৯৪৭
সহিহ বুখারীহাদিস নম্বর ২৯৪৭
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِيْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ كَعْبٍ وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيْهِ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ حِيْنَ تَخَلَّفَ عَنْ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم وَلَمْ يَكُنْ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يُرِيْدُ غَزْوَةً إِلَّا وَرَّى بِغَيْرِهَا
‘আবদুল্লাহ্ ইব্নু কা‘ব ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ছিলেন কাবের পুত্রদের মধ্যে নেতা। আমি কাব ইবন মালিক (রাঃ) থেকে শুনেছি, যখন তিনি আল্লাহর রসূল (ﷺ) থেকে পেছনে থেকে গিয়েছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) যখনই কোথাও যুদ্ধে যাবার ইচ্ছা করতেন, তখন তিনি অন্য দিকে দৃষ্টি ফিরিয়ে দিয়ে তা গোপন রাখতেন।
