৫৬/১১৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৯৬৮ - জিহাদ
ভয়-ভীতির সময় ইমামের অগ্রগমন।
সহীহ বুখারী : ২৯৬৮
সহীহ বুখারীহাদিস নম্বর ২৯৬৮
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ حَدَّثَنِيْ قَتَادَةُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ بِالْمَدِيْنَةِ فَزَعٌ فَرَكِبَ رَسُوْلُ اللهِ ﷺ فَرَسًا لِّأَبِيْ طَلْحَةَ فَقَالَ مَا رَأَيْنَا مِنْ شَيْءٍ وَإِنْ وَجَدْنَاهُ لَبَحْرًا
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একবার মদীনায় ভীতি ছড়িয়ে পড়ল। তখন আল্লাহর রাসূল (ﷺ) আবূ ত্বলহা (রাঃ)-এর ঘোড়ায় আরোহণ করেন এবং বলেন যে, আমি তো ভয়ের কিছু দেখতে পেলাম না। তবে আমি এ ঘোড়াটিকে সমুদ্রের মত গতিশীল পেয়েছি।
