৫৬/১৫৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩০২৫ - জিহাদ
শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করো না।
সহীহ বুখারী : ৩০২৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৩০২৫
وَقَالَ مُوسَى بْنُ عُقْبَةَ حَدَّثَنِيْ سَالِمٌ أَبُو النَّضْرِ كُنْتُ كَاتِبًا لِّعُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ فَأَتَاهُ كِتَابُ عَبْدِ اللهِ بْنِ أَبِيْ أَوْفَى رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ لَا تَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
মূসা ইব্নু ‘উকবা (রহঃ) বলেন, সালিম আবুন নযর আমাকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি ‘উমর ইব্নু ‘উবাইদুল্লাহ্র লেখক ছিলাম। তখন তার নিকট ‘আবদুল্লাহ্ ইব্নু আবূ ‘আওফা (রাঃ)-এর একখানা পত্র পৌঁছল এ মর্মে যে, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার কামনা করবে না।
