৫৬/১৬২. অধ্যায়ঃ
যে ব্যক্তি অশ্বারোহী দৃঢ় হয়ে থাকতে পারে না।
সহিহ বুখারী : ৩০৩৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৩০৩৬
. وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ إِنِّيْ لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَضَرَبَ بِيَدِهِ فِيْ صَدْرِيْ وَقَالَ اَللّٰهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا
জারীর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আল্লাহর রসূল (ﷺ)-এর নিকট আমার অসুবিধার কথা জানালাম যে, আমি অশ্ব পৃষ্ঠে স্থির থাকতে পারি না। তখন আল্লাহর রসূল (ﷺ) আমার বক্ষে হাত দিয়ে আঘাত করলেন এবং এ দোয়া করলেন, ‘হে আল্লাহ! তাকে স্থির রাখুন এবং তাকে হিদায়াতকারী ও হিদায়াতপ্রাপ্ত করুন।
