৫৬/১৬৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩০৩৮ - জিহাদ
যুদ্ধক্ষেত্রে ঝগড়া ও মতবিরোধ করা অপছন্দনীয়। কেউ যদি ইমামের অবাধ্যতা করে তার শাস্তি।
وَقَالَ اللَّهُ تَعَالَى ﴾وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ﴿ (الأنفال : ٤٦) قَالَ قَتَادَةُ الرِّيحُ الْحَرْبُআল্লাহ তা‘আলা বলেন: “নিজেরা পরস্পর বিবাদ করবে না; যদি কর তবে তোমরা সাহস হারা হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে” (আনফাল ৪৬)। কাতাদা (রহঃ) বলেন, الرِّيحُ হলো যুদ্ধ।"
সহীহ বুখারী : ৩০৩৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৩০৩৮
حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا وَكِيْعٌ عَنْ شُعْبَةَ عَنْ سَعِيْدِ بْنِ أَبِيْ بُرْدَةَ عَنْ أَبِيْهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ ﷺ بَعَثَ مُعَاذًا وَأَبَا مُوسَى إِلَى الْيَمَنِ قَالَ يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا وَلَا تَخْتَلِفَا
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) মু‘আয ও আবূ মূসা (রাঃ)-কে ইয়ামানে প্রেরণ করেন ও আদেশ দেন যে, ‘লোকদের প্রতি কোমলতা করবে, কঠোরতা করবে না, তাদের সুখবর দিবে, ঘৃণা সৃষ্টি করবে না। পরস্পর একমত হবে, মতভেদ করবে না।’
