৫৬/১৮৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩০৬৫ - জিহাদ
শত্রুর উপর বিজয়ী হলে তাদের স্থানের বহির্ভাগে তিন দিবস অবস্থান করা।
সহীহ বুখারী : ৩০৬৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৩০৬৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيْمِ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ حَدَّثَنَا سَعِيْدٌ عَنْ قَتَادَةَ قَالَ ذَكَرَ لَنَا أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ أَبِيْ طَلْحَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ ﷺ أَنَّهُ كَانَ إِذَا ظَهَرَ عَلَى قَوْمٍ أَقَامَ بِالْعَرْصَةِ ثَلَاثَ لَيَالٍ تَابَعَهُ مُعَاذٌ وَعَبْدُ الأَعْلَى حَدَّثَنَا سَعِيْدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ عَنْ أَبِيْ طَلْحَةَ عَنْ النَّبِيِّ ﷺ
আবূ তালহা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন কোন সম্প্রদায়ের উপর বিজয় লাভ করতেন, তখন তিনি তাদের বাহির অঙ্গনে তিন রাত্রি অবস্থান করতেন। মু‘আয, ‘আবদুল আ’লা ও আবূ ত্বলহা (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে হাদীস বর্ণনায় রাওহা ইবনে ‘উবাদা (রহঃ)-এর অনুসরণ করেছেন।
