৫৬/১৯৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩০৭৮ - জিহাদ
(মক্কা) বিজয়ের পর হিজরতের কোন প্রয়োজন নেই।
সহীহ বুখারী : ৩০৭৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৩০৭৮
حَدَّثَنَا إِبْرَاهِيْمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا يَزِيْدُ بْنُ زُرَيْعٍ عَنْ خَالِدٍ عَنْ أَبِيْ عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ مُجَاشِعِ بْنِ مَسْعُوْدٍ قَالَ جَاءَ مُجَاشِعٌ بِأَخِيْهِ مُجَالِدِ بْنِ مَسْعُوْدٍ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ هَذَا مُجَالِدٌ يُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ فَقَالَ لَا هِجْرَةَ بَعْدَ فَتْحِ مَكَّةَ وَلَكِنْ أُبَايِعُهُ عَلَى الْإِسْلَامِ
মুজাশি‘ ইব্নু মাস‘উদ (রাঃ) হতে বর্ণিতঃ
মুজাশি’ তাঁর ভাই মুজালিদ ইব্নু মাস‘উদ (রাঃ) কে নিয়ে নবী (ﷺ) আর নিকট এসে বললেন, ‘এ মুজালিদ আপনার নিকট হিজরত করার জন্য বাই‘আত করতে চায়। ‘তখন আল্লাহ্র রাসূল (ﷺ) বললেন, ‘মক্কা জয়ের পর আর হিজরতের দরকার নেই। কাজেই আমি তাঁর নিকট হতে ইসলামের বাই‘আত নিচ্ছি।’
