৫৬/১৯৬. অধ্যায়ঃ
মুজাহিদদেরকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করা।
সহিহ বুখারী : ৩০৮২
সহিহ বুখারীহাদিস নম্বর ৩০৮২
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَبِي الأَسْوَدِ حَدَّثَنَا يَزِيْدُ بْنُ زُرَيْعٍ وَحُمَيْدُ بْنُ الأَسْوَدِ عَنْ حَبِيْبِ بْنِ الشَّهِيْدِ عَنْ ابْنِ أَبِيْ مُلَيْكَةَ قَالَ ابْنُ الزُّبَيْرِ لِابْنِ جَعْفَرٍ أَتَذْكُرُ إِذْ تَلَقَّيْنَا رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم أَنَا وَأَنْتَ وَابْنُ عَبَّاسٍ قَالَ نَعَمْ فَحَمَلَنَا وَتَرَكَكَ
ইব্নু আবূ মুলাইকা (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু যুবাইর (রাঃ), ইবনু জাফর (রাঃ) কে বললেন, “তোমার কি মনে আছে, যখন আমি ও তুমি এবং ইবনু আব্বাস (রাঃ) আল্লাহর রসূল (ﷺ)-এর সঙ্গে মিলিত হয়েছিলাম?”ইবনু জাফর বললেন, “হ্যাঁ, স্মরণ আছে। রসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বাহনে তুলে নিলেন আর তোমাকে ছেড়ে আসলেন।”
