৫৭/৪. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর স্ত্রীগণের ঘর এবং যে সব ঘর তাঁদের সঙ্গে সম্পর্কিত সে সবের বর্ণনা।
وَقَوْلُ اللَّهِ تَعَالَى ﴿وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ﴾ (الأحزاب : ٣٣) ﴿وَلَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ﴾ (الأحزاب : ٥٣আল্লাহ তা‘আলার বাণী: তোমরা নিজেদের ঘরে অবস্থান কর (আহযাব ৩৩)। (হে মুসলিমগণ) তোমরা নবী (ﷺ)-এর ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করবে না। (আহযাব ৫৩)"
সহিহ বুখারী : ৩১০৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৩১০৩
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ لَمْ تَخْرُجْ مِنْ حُجْرَتِهَا.
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আসরের সালাত তখন আদায় করতেন, যখন সূর্যের আলো তাঁর আঙিনা থেকে বাইরে যায়নি।
