৫৭/৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩১০৭ - খুমুস (এক পঞ্চমাংশ)
নবী (ﷺ)-এর বর্ম, লাঠি, তরবারি, পেয়ালা ও মুহর এবং তাঁর পরের খলীফাগণ সে সব দ্রব্য হতে যা ব্যবহার করেছেন, আর যেগুলোর বণ্টনের কথা অনুল্লেখিত রয়েছে এবং তাঁর চুল, পাদুকা ও পাত্র নবী (ﷺ)-এর ওফাতের পর তাঁর সাহাবীগণ ও অন্যরা যাতে শরীক ছিলেন।
সহীহ বুখারী : ৩১০৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৩১০৭
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَسَدِيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ أَخْرَجَ إِلَيْنَا أَنَسٌ نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ لَهُمَا قِبَالاَنِ، فَحَدَّثَنِي ثَابِتٌ الْبُنَانِيُّ بَعْدُ عَنْ أَنَسٍ أَنَّهُمَا نَعْلاَ النَّبِيِّ ﷺ.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস (রাঃ) দুটি পশমবিহীন পুরনো চপ্পল বের করলেন, যাতে দুটি ফিতা লাগানো ছিল। সাবিত বুনানী (রহঃ) পরে আনাস (রাঃ) হতে এরূপ বর্ণনা করেছেন যে, এ দুটি নবী (ﷺ) -এর পাদুকা ছিল।
