৫৭/১১. অধ্যায়ঃ
ইমামের কাছে যা আসে তা বণ্টন করে দেয়া এবং যে ব্যক্তি সেখানে উপস্থিত হয়নি কিংবা যে দূরে আছে তার জন্য রেখে দেয়া।
সহিহ বুখারী : ৩১২৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৩১২৭
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُهْدِيَتْ لَهُ أَقْبِيَةٌ مِنْ دِيبَاجٍ مُزَرَّرَةٌ بِالذَّهَبِ، فَقَسَمَهَا فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ، وَعَزَلَ مِنْهَا وَاحِدًا لِمَخْرَمَةَ بْنِ نَوْفَلٍ، فَجَاءَ وَمَعَهُ ابْنُهُ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ، فَقَامَ عَلَى الْبَابِ فَقَالَ ادْعُهُ لِي. فَسَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَوْتَهُ فَأَخَذَ قَبَاءً فَتَلَقَّاهُ بِهِ وَاسْتَقْبَلَهُ بِأَزْرَارِهِ فَقَالَ " يَا أَبَا الْمِسْوَرِ، خَبَأْتُ هَذَا لَكَ، يَا أَبَا الْمِسْوَرِ، خَبَأْتُ هَذَا لَكَ ". وَكَانَ فِي خُلُقِهِ شِدَّةٌ. وَرَوَاهُ ابْنُ عُلَيَّةَ عَنْ أَيُّوبَ. قَالَ حَاتِمُ بْنُ وَرْدَانَ حَدَّثَنَا أَيُّوبُ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنِ الْمِسْوَرِ قَدِمَتْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَقْبِيَةٌ. تَابَعَهُ اللَّيْثُ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ.
‘আবদুল্লাহ্ ইব্নু আবূ মুলাইকা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-কে সোনালী কারুকার্য খচিত কিছু রেশমি ক্বাবা জাতীয় পোশাক হাদিয়া দেয়া হল। তিনি তাঁর সাহাবীদের মধ্যে কয়েকজনকে তা বণ্টন করে দেন এবং তা হতে একটি ক্বাবা মাখরামা ইবন নওফাল (রাঃ)-এর জন্য আলাদা করে রাখেন।অতঃপর মাখরামা (রাঃ) তাঁর পুত্র মিসওয়ার ইবন মাখরামা (রাঃ)-কে সঙ্গে নিয়ে এসে দরজায় দাঁড়ালেন আর বললেন, “তাঁকে আমার জন্য আহ্বান কর।” তখন নবী (ﷺ) তাঁর আওয়াজ শুনতে পেলেন। তিনি একটি ক্বাবা নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। আর এর কারুকার্য খচিত অংশ তার সম্মুখে তুলে ধরে বললেন, “হে আবু মিসওয়ার! আমি এটি তোমার জন্য রেখে দিয়েছি। আমি এটি তোমার জন্য রেখে দিয়েছি।” আর মাখরামা (রাঃ)-এর স্বভাবে কিছুটা রুঢ়তা ছিল।এ হাদীসটি ইসমাঈল ইবন উলাইয়া (রহঃ)-ও আইউব (রহঃ)-এর নিকট হতে বর্ণনা করেছেন। আর হাতিম ইবন ওয়ারদান (রহঃ) বলেন, আইউব (রহঃ) ইবন আবু মুলাইকা (রহঃ) সূত্রে মিসওয়ার ইবন মাখরামা (রাঃ)–এর নিকট হতে বর্ণনা করেছেন। রসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কয়েকটি ক্বাবা জাতীয় পোশাক এসেছিল। লায়স (রহঃ) ইবন আবু মুলাইকা (রহঃ) নিকট হতে হাদীস বর্ণনায় আইউব (রহঃ)-এর অনুসরণ করেছেন।
