৫৭/১৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩১৩০ - খুমুস (এক পঞ্চমাংশ)
যখন ইমাম কোন দূতকে কার্যোপলক্ষে প্রেরণ করেন কিংবা তাকে অবস্থান করার নির্দেশ দেন; এমতাবস্থায় তার জন্য অংশ নির্ধারিত হবে কিনা?
সহীহ বুখারী : ৩১৩০
সহীহ বুখারীহাদিস নম্বর ৩১৩০
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مَوْهَبٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّمَا تَغَيَّبَ عُثْمَانُ عَنْ بَدْرٍ، فَإِنَّهُ كَانَتْ تَحْتَهُ بِنْتُ رَسُولِ اللَّهِ ﷺ وَكَانَتْ مَرِيضَةً. فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ " إِنَّ لَكَ أَجْرَ رَجُلٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا وَسَهْمَهُ».
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
‘উসমান (রাঃ) বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন। কেননা, আল্লাহর রাসূল (ﷺ) -এর কন্যা ছিলেন তাঁর স্ত্রী আর তিনি ছিলেন পীড়িত। তখন নবী (ﷺ) তাঁকে বললেন, বদ্র যুদ্ধে যোগদানকারীর সমপরিমাণ সওয়াব ও (গনীমতের) অংশ তুমি পাবে।’
