৫৯/১১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩২৭০ - সৃষ্টির সূচনা
ইবলীস ও তার বাহিনীর বর্ণনা
وَقَالَ مُجَاهِدٌ ﴾يَقْذِفُونَ﴿ يَرْمُونَ ﴾دُحُورًا﴿ مَطْرُودِينَ ﴾وَاصِبٌ﴿ دَائِمٌ وَقَالَ ابْنُ عَبَّاسٍ ﴾مَدْحُورًا﴿ مَطْرُودًا يُقَالُ ﴾مَرِيدًا﴿ مُتَمَرِّدًا ﴾بَتَّكَهُ﴿ قَطَعَهُ ﴾وَاسْتَفْزِزْ﴿ اسْتَخِفَّ ﴾بِخَيْلِكَ﴿ الفُرْسَانُ ﴾وَالرَّجِلُ﴿ الرَّجَّالَةُ وَاحِدُهَا رَاجِلٌ مِثْلُ صَاحِبٍ وَصَحْبٍ وَتَاجِرٍ وَتَجْرٍ ﴾لَاحْتَنِكَنَّ﴿ لَأَسْتَأْصِلَنَّ ﴾قَرِينٌ﴿ شَيْطَانٌমুজাহিদ (রহঃ) বলেন, يَقْذِفُونَ তাদের নিক্ষেপ করা হবে। دُحُورًا তাদের হাঁকিয়ে বের করে দেয়া হবে। وَاصِبٌ স্থায়ী। আর ইবন ‘আব্বাস (রাঃ) বলেন, مَدْحُورًا হাঁকিয়ে বের করা অবস্থায়। مَرِيدًا বিদ্রোহীৰূপে। بَتَّكَهُ তাকে ছিন্ন করেছে। وَاسْتَفْزِزْ তুমি ভয় দেখাও। بِخَيْلِكَ অশ্বারোহী। وَالرَّجِلُ পদাতিকগণ। এর একবচন رَاجِلٌ যেমন صَاحِب এর বহুবচন صَحْب আর تَاجِر এর বহুবচন تَجْرٍ لَاحْتَنِكَنَّ অবশ্যই আমি সমূলে উৎপাটন করব। قَرِينٌ শয়তান।"
সহীহ বুখারী : ৩২৭০
সহীহ বুখারীহাদিস নম্বর ৩২৭০
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ ذُكِرَ عِنْدَ النَّبِيِّ ﷺ رَجُلٌ نَامَ لَيْلَهُ حَتَّى أَصْبَحَ، قَالَ " ذَاكَ رَجُلٌ بَالَ الشَّيْطَانُ فِي أُذُنَيْهِ ـ أَوْ قَالَ ـ فِي أُذُنِهِ
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর নিকট এমন এক লোকের ব্যাপারে উল্লেখ করা হল, যে সারা রাত এমনকি ভোর পর্যন্ত ঘুমিয়ে ছিল। তখন তিনি বললেন, সে এমন লোক যার উভয় কানে অথবা তিনি বললেন, তার কানে শয়তান পেশাব করেছে।
