৫৯/১১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩২৭৪ - সৃষ্টির সূচনা
ইবলীস ও তার বাহিনীর বর্ণনা
وَقَالَ مُجَاهِدٌ ﴾يَقْذِفُونَ﴿ يَرْمُونَ ﴾دُحُورًا﴿ مَطْرُودِينَ ﴾وَاصِبٌ﴿ دَائِمٌ وَقَالَ ابْنُ عَبَّاسٍ ﴾مَدْحُورًا﴿ مَطْرُودًا يُقَالُ ﴾مَرِيدًا﴿ مُتَمَرِّدًا ﴾بَتَّكَهُ﴿ قَطَعَهُ ﴾وَاسْتَفْزِزْ﴿ اسْتَخِفَّ ﴾بِخَيْلِكَ﴿ الفُرْسَانُ ﴾وَالرَّجِلُ﴿ الرَّجَّالَةُ وَاحِدُهَا رَاجِلٌ مِثْلُ صَاحِبٍ وَصَحْبٍ وَتَاجِرٍ وَتَجْرٍ ﴾لَاحْتَنِكَنَّ﴿ لَأَسْتَأْصِلَنَّ ﴾قَرِينٌ﴿ شَيْطَانٌমুজাহিদ (রহঃ) বলেন, يَقْذِفُونَ তাদের নিক্ষেপ করা হবে। دُحُورًا তাদের হাঁকিয়ে বের করে দেয়া হবে। وَاصِبٌ স্থায়ী। আর ইবন ‘আব্বাস (রাঃ) বলেন, مَدْحُورًا হাঁকিয়ে বের করা অবস্থায়। مَرِيدًا বিদ্রোহীৰূপে। بَتَّكَهُ তাকে ছিন্ন করেছে। وَاسْتَفْزِزْ তুমি ভয় দেখাও। بِخَيْلِكَ অশ্বারোহী। وَالرَّجِلُ পদাতিকগণ। এর একবচন رَاجِلٌ যেমন صَاحِب এর বহুবচন صَحْب আর تَاجِر এর বহুবচন تَجْرٍ لَاحْتَنِكَنَّ অবশ্যই আমি সমূলে উৎপাটন করব। قَرِينٌ শয়তান।"
সহীহ বুখারী : ৩২৭৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৩২৭৪
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا يُونُسُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ النَّبِيُّ ﷺ «إِذَا مَرَّ بَيْنَ يَدَىْ أَحَدِكُمْ شَىْءٌ وَهُوَ يُصَلِّي فَلْيَمْنَعْهُ، فَإِنْ أَبَى فَلْيَمْنَعْهُ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ».
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, সালাত আদায়ের সময় তোমাদের কারো সম্মুখ দিয়ে যখন কেউ চলাচল করবে তখন সে তাকে অবশ্যই বাধা দিবে। সে যদি অমান্য করে তবে আবারো তাকে বাধা দিবে। অতঃপরও যদি সে অমান্য করে তবে অবশ্যই তার সঙ্গে লড়াই করবে। কেননা সে শয়তান।
