৫৯/১৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৩১১ - সৃষ্টির সূচনা
মুসলিমের সর্বোৎকৃষ্ট মাল হল ছাগলের পাল যেগুলোকে নিয়ে তারা পাহাড়ের উপর চলে যায়।
-
সহীহ বুখারী : ৩৩১১
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৩১১
فَلَقِيتُ أَبَا لُبَابَةَ فَأَخْبَرَنِي أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ " لاَ تَقْتُلُوا الْجِنَّانَ، إِلاَّ كُلَّ أَبْتَرَ ذِي طُفْيَتَيْنِ، فَإِنَّهُ يُسْقِطُ الْوَلَدَ، وَيُذْهِبُ الْبَصَرَ، فَاقْتُلُوهُ ".
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
অতঃপর আবূ লুবাবার সঙ্গে আমার দেখা হল। তিনি আমাকে জানালেন, নবী (ﷺ) বলেছেন, পিঠের উপর দুটি রেখাওয়ালা এবং লেজকাটা সাপ ছাড়া অন্য কোন সাপকে তোমরা মেরোনা। কেননা ওগুলো গর্ভপাত ঘটায় এবং চোখের জ্যোতি নষ্ট করে দেয়। তাই এ জাতীয় সাপ মেরে ফেল।
