৬০/৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৩৩৮ - আম্বিয়া কিরাম (আঃ)
মহান আল্লাহর বাণীঃ ‘আর আমি নূহকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম’- (হুদঃ ২৫)।
قَالَ ابْنُ عَبَّاسٍ ﴾بَادِيَ الرَّأْيِ﴿ (هود : ٢٧) مَا ظَهَرَ لَنَا ﴾أَقْلِعِي﴿ (هود : ٤٤) أَمْسِكِي ﴾وَفَارَ التَّنُّورُ﴿ (هود : ٤٠) نَبَعَ الْمَاءُ وَقَالَ عِكْرِمَةُ وَجْهُ الْأَرْضِ وَقَالَ مُجَاهِدٌ ﴾الْجُودِيِّ﴿ (هود : ٤٤) جَبَلٌ بِالْجَزِيرَةِ ﴾دَأْبِ﴿ (المؤمن : ٣١) مِثْلُ حَالُইবন ‘আব্বাস (রাঃ) বলেন, بَادِيَ الرَّأْيِ এর অর্থ যা আমাদের সামনে প্রকাশ পেয়েছে। أَقْلِعِي তুমি থেমে যাও। وَفَارَ التَّنُّورُ পানি সবেগে উত্থিত হল। আর ‘ইকরিমা (রহঃ) বলেন, التَّنُّورُ অর্থ ভূপৃষ্ঠ। আর মুজাহিদ (রহঃ) বলেন, الْجُودِيِّ জাজিরার একটি পাহাড়। دَأْبِ অবস্থা।قَوْلُ اللهِ تَعَالَى ﴾إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ﴿ (نوح : ١) إِلَى آخِرِ السُّورَةِ ﴾وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِ يَقَوْمِ إِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَقَامِي وَتَذْكِيرِي بِآيَتِ اللهِ﴿ إِلَى قَوْلِهِ ﴾مِنَ الْمُسْلِمِينَ﴿ (يونس : ٧١-٧٢মহান আল্লাহর বাণী: “আমি নূহকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম” (নূহ: ১) ...... সূরার শেষ পর্যন্ত। “আর তাদেরকে শুনিয়ে দাও নূহের অবস্থা-যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে নসীহত করা ভারী বলে মনে হয়ে থাকে ...... আমি আনুগত্য অবলম্বন করি।” (ইউনূস: ৭১-৭২)"
সহীহ বুখারী : ৩৩৩৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৩৩৮
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَلاَ أُحَدِّثُكُمْ حَدِيثًا عَنِ الدَّجَّالِ مَا حَدَّثَ بِهِ نَبِيٌّ قَوْمَهُ، إِنَّهُ أَعْوَرُ، وَإِنَّهُ يَجِيءُ مَعَهُ بِمِثَالِ الْجَنَّةِ وَالنَّارِ، فَالَّتِي يَقُولُ إِنَّهَا الْجَنَّةُ. هِيَ النَّارُ، وَإِنِّي أُنْذِرُكُمْ كَمَا أَنْذَرَ بِهِ نُوحٌ قَوْمَهُ ".
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটি কথা বলে দেব না, যা কোন নবীই তাঁর সম্প্রদায়কে বলেননি? তা হলো, নিশ্চয়ই সে হবে এক চোখওয়ালা, সে সঙ্গে করে হুবহু জান্নাত এবং জাহান্নাম নিয়ে আসবে। [১] অতএব যাকে সে বলবে যে, এটি জান্নাত প্রকৃতপক্ষে সেটি হবে জাহান্নাম। আর আমি তার সম্পর্কে তোমাদের নিকট তেমনি সাবধান করছি, যেমনি নূহ (আঃ) তার সম্প্রদায়কে সে সম্পর্কে সাবধান করেছেন।
[১] দাজ্জালের আবির্ভাবের ব্যাপারে মিল্লাতে ইসলামিয়ার ইজমা হওয়া সত্ত্বেও ভ্রান্ত-পথভ্রষ্ট অমুসলিম কাদিয়ানী সম্প্রদায় তা অস্বীকার করে এবং উল্লিখিত হাদীসের বিভিন্ন প্রকার অপব্যাখ্যা করে থাকে।
