৬০/৬. অধ্যায়ঃ
(মহান আল্লাহর বাণীঃ)
﴿وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ ﴾ (هود : ٥٠) وَقَوْلِهِ ﴿إِذْ أَنْذَرَ قَوْمَهُ بِالْأَحْقَافِ إِلَى قَوْلِهِ كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ﴾ (الأحقاف : ٢١فِيهِ عَنْ عَطَاءٍ وَسُلَيْمَانَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ ﷺআর আমি ‘আদ জাতির নিকট তাদেরই ভাই হূদকে পাঠিয়েছিলাম ....... (হূদ ৫০) এবং আল্লাহর বাণী: আর স্মরণ কর (হূদের কথা) যখন তিনি আহকাফ অঞ্চলে নিজ জাতিকে সতর্ক করেছিলেন ...... এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি (আহকাফ ২১-২৫)।এ প্রসঙ্গে ‘আত্বা ও সুলাইমান (রহ.) ‘আয়িশা [রাদিয়াল্লাহু ‘আনহা] সূত্রে নবী (ﷺ)-এর নিকট হতে হাদীস বর্ণিত আছে।"
সহিহ বুখারী : ৩৩৪৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৩৪৫
حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ {فَهَلْ مِنْ مُدَّكِرٍ }.
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-কে (আদ জাতির ঘটনা বর্ণনায়) - فَهَلْ مِنْ مُدَّكِرٍ এ আয়াতটি পড়তে শুনেছি।
